যদিও বিবর্তনবাদ তত্ত্বকে বিজ্ঞানের সকল শাখায় সন্দেহের চোখে দেখা হয়, কিছু গোষ্ঠী তাদের মতাদর্শের কারনে ডারউইন এর এই মতবাদকে বাঁচিয়ে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিবর্তনবাদের উপর ভিত্তি করে যে তথ্য প্রমাণগুলো বার বার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে সেগুলো পড়ে দেখা গিয়েছে হয় বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে অবাস্তব অথবা প্রবঞ্চনামূলক। এমনকি অনেক বিবর্তনবাদীরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে বিবর্তনবাদের কোন বিজ্ঞানিক ভিত্তি নেই। বিবর্তনবাদ এর দুর্বল যুক্তি খণ্ডন করে হাজার হাজার লেখনী প্রকাশিত হয়েছে যে তা যদি একসাথে করা হয় তাহলে অনেকগুলো বইয়ের আকারে প্রকাশ করা যাবে।
তারপর বিবর্তনবাদ এখনও একটি গোষ্ঠীর সমর্থন পেয়ে যাচ্ছে যেই সমর্থন তারা বিজ্ঞানিদের কাছ থেকে পেতে ব্যর্থ হয়েছে।
আজ আমার লিখায় আমি বিবর্তনবাদীদের একটি বিশাল প্রতারণার কাহিনী তুলে ধরবো প্রমান সহ। যার ভিডিও আপনারা ওয়েবসাইট গুলতে পাবেন। কিন্তু অনেকেই ডাউনলড করে দেখতে ইচ্ছুক নয় বিধায় আমি তা লিখিত আকারে প্রকাশ করছি। ডারউইন এ বিশ্বাস করার আগে এই লিখাটা পড়া আপনাদের জন্য প্রয়োজন বলে আমি মনে করি।
এই প্রতারণাটির নাম “দি পিল্ট ডাউন ম্যন হক্স”। ইংরেজিতে Hoax (হক্স) মানে হল ধাপ্পাবাজি বা প্রতারনা। এটি বহুল আলোচিত বিবর্তনবাদীদের প্রতারনা।
১৯১২ সালে ব্রিটিশ নাগরিক চার্লস দাওসিন সহ অনভিজ্ঞ প্রত্নতত্ত্ববিদদের একটি দল একটি ফসিল খুজে পান যা দেখতে মানুষের কঙ্কালের মত কিন্তু তার চোয়াল ছিল Ape বা উল্লুকের মত। যদিও করোটি টি ছিল মানুষের করোটির মত।
এই কঙ্কালের মাথাটির নাম দেয়া হয় “পিল্ট ডাউন ম্যন” এরপর এটিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়।
যদিও কঙ্কালটির চোয়াল ছিল ওরাং ওটাং এর মত এটির বাকি অংশ, এমনকি সম্মুখভাগের দাঁতগুলোও ছিল অবিকল মানুষের মত।
এই আবিষ্কারটি বিজ্ঞানিদের মধ্যে ব্যপক সারা ফেলে। এটাকেই অনেকে বিবর্তনবাদের প্রমান হিসেবে দেখতে শুরু করে। ধারনা করা হয় ফসিলটি ৫ লক্ষ বছর পুরনো এবং তা বিবর্তনবাদের চিহ্ন ধারন করে
( মানে মানুষ আর বানরের একটি একটি সাধারন পূর্বপুরুষ থেকে বিবর্তন হয়ে এসেছে)
এটি আবিস্কারের পর বিবর্তনবাদীরা উল্লাসে ফেটে পড়ে। এটি এত বড় মাপের একটি আবিষ্কার ছিল যে পরবর্তী ৪০ বছর পর্যন্ত ৫০০ টিরও বেশি ডক্টরেট থিসিস পেপার লিখা হয় এর উপরে। এই বিখ্যাত আবিষ্কারটি ব্রিটিশ জাদুঘরে সংরক্ষণ করা হয়।
কিন্তু এই “ পিল্ট ডাউন ম্যন “ এর জয় ৪০ বছরের বেশি বেচে থাকে নাই।
১৯৪৯ সালে কেনেথ অক্লে নামের ব্রিটিশ জাদুঘরের একজন ফসিলবিদ/ প্রত্নতত্ত্ববিদ ফসিলের বয়স নির্ণয় করার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিটির তিনি নাম দেন “ফ্লোরাইড টেস্ট”। শুধু তাই নয় এই পদ্ধতি ব্যবহার করে তিনি জাদুঘরের সকল ফসিলের বয়স নির্ণয় শুরু করেন। “পিল্ট ডাউন ম্যন” পরিক্ষা করে তিনি আশ্চর্য হয়ে যান এই দেখে যে কঙ্কালের মাথাটির চোয়াল টিতে কোন ফ্লুড়াইড নেই। অথচ মাথার বাকি অংশে ফ্লুরাইড বিদ্যমান। তিনি দেখেন যে চোয়ালটি একটি সদ্য মারা যাওয়া ওরাং ওটাং এর এবং মাথার করোটি টি ৫০০ বছর আগে মারা যাওয়া কোন একজন মানুষের। করোটির ফাঁকা জায়গার সাথে ওরাং ওটাং এর চোয়ালটি এমনভাবে মিলে যায় যে খালি চোখে এই প্রতারনা ধরতে পারা অসম্ভব। এটি কেবলমাত্র কোন গবেষণাগারেই ধরতে পারা যায়।
শুধু তাই নয় করোটির সামনের অংশের দাঁতগুলো ছিল ষ্টীলের যন্ত্র ব্যবহার করে সংযোজিত করা, এবং কঙ্কালের মাথাটিকে পটাসিয়াম ডাই ক্রমেট এর দ্রবণে চুবানো হয় যাতে সেটি দেখতে অনেক প্রাচীন কোন ফসিলের মত দেখায়। এর আগে একটি মতবাদ প্রতিষ্ঠার জন্য প্রতারনা হতে পারে এমন ধারনা নিয়ে কেউ কখনও ফসিল পরীক্ষা করে নাই।
ক্লার্ক হাওেল নামের একজন নৃবিজ্ঞানী বলেন ১৯৫২ সালে আবিষ্কার করা “পিল্ট ডাউন ম্যন” নামক ফসিলটি মানুষের মাথার কঙ্কালের সাথে বানরের চোয়ালের সংজযন করা একটি প্রতারনা মাত্র।
৪৫ বছর ধরে ফসিলবিদরা এই প্রতারণার শিকার হন
সবশেষে একটি কথাই বলতে চাই
ডারউইন নাস্তিকতার জন্ম দেন নাই, নাস্তিকরা তাদের নিজেদের প্রয়োজনে ডারউইনকে ব্যবহার করে।
ডারউইন এর মতবাদ কোন প্রমানিত সুত্র না। তাই যারা অতি জ্ঞানে নাস্তিক হয়ে গেছেন তাদের বলছি
বিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যপার। আপনারা বিবর্তনে বিশ্বাস করেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি।
ডারউইনকে বিশ্বাস করার চেয়ে আল্লাহকে বিশ্বাস করে হাজার কোটি গুন যৌক্তিক
লিঙ্ক
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।