somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নঃ সুবহে সাদিকের পূর্বে সাহরি খাওয়ার ফাযিলাত বর্ণনা করবেন কি?

২৩ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ

রসূল (সা) এর হাদীস অনুযায়ী সাহরি খাওয়া রহমতস্বরূপ। সহীহ বুখারীর কিতাবুস সিয়াম এর ১৯২৩ নং হাদীসে রসূল (সা) বলেন, তোমরা সাহরি খাও। কারণ সাহরির মধ্যে রয়েছে বরকত। সাহরি হলো রাতের শেষ ভাগের সুবহে সাদিকের পূর্বে খাদ্য গ্রহণ।

রসূল (সা) সাহরি খাওয়াকে মুসলিম ও আহলে কিতাবদের রোযা পালনের পার্থক্যের নির্দেশস্বরূপ বর্ণনা করেছেন। সহীহ মুসলিম এর কিতাবুস সিয়ামে ৩নং খন্ড এর ২৪১৩ নং হাদীসে এসেছে, আমর ইবনুল আস থেকে বর্ণিত, রসূল (সা) বলেছেন আমাদের রোযা ও আহলে কিতাবদের রোযার পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া।

সিলসিলাহ আস-সহিহাহ্‌ এর ৩য় খন্ডের ১০৪৫ নং হাদীসে আরো উল্লেখ আছে রসূল (সা) বলেছেন, আল্লাহ্‌র রহমত তিনটি জিনিসের উপর পতিত হতে থাকে, এর মধ্যে একটি হলো সাহরি। একই গ্রন্থের অন্য একটি হাদীসে বলা হয়েছে- রসূল (সা) বলেছেন, রহমত বরকত কেবল দুটি বিষয়ের জন্য, প্রথমটি হলো- সাহরি, দ্বিতীয়টি হলো- ওজনে সঠিক পরিমাপ। (হাদীস ১৯২১)

আরো অনেকগুলো হাদীসে রসূল (সা) সাহরির ফাজিলাত সম্পর্কে বলেছেন এবং সাহরি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন। সহীহ আল জামে –এর ১ম খন্ডের ৩৬৮৩ নং হাদীসে এসেছে একজন সাহাবী রসূল (সা) কে সাহরির ফাজিলাত সম্পর্কে জিজ্ঞেস করলে, রসূল (সা) বলেন, সাহরিতে অনেক রহমত আছে, সুতরাং তোমরা তা ত্যাগ করো না।

মুসনাদে আহমাদ-এর ১৭তম খন্ডের ১১০৮৬ নং হাদীসে এসেছে, রসূল (সা) বলেন, সাহরি হলো রহমতস্বরূপ। সুতরাং তোমরা এটা ত্যাগ করো না, অন্তত এক গ্লাস পানি দিয়ে হলেও সাহরি কর। কেননা যে ব্যক্তি সাহরি খায় আল্লাহ্‌ তাকে নিজ হাতে রহমত দান করেন।

একই বর্ণনা অনুযায়ী সুনান আবূ দাউদ এর ২য় খন্ডের ২৩৩৭ নং হাদীসে এসেছে, একজন লোক রসূল (সা) এর নিকট সাহরির সময় এলেন। তখন রসূল (সা) তাকে বললেন, সাহরি খাও, কেননা এটা হলো রহমতস্বরূপ।

সাহরির সময়টা হলো বরকতময়, সাহরির ফাজিলাত সম্পর্কে আরো অনেক হাদীসে বর্ণনা এসেছে। সেখানে বলা হয়েছে, সাহরি হলো উম্মাতের জন্য রহমতস্বরূপ। এটা নিয়ামত।

তাই নাবী করিম (সা) এটা ত্যাগ করেন নি। বরং সর্বদাই সাহরি খেয়েছেন। অতএব মুসলিমদের উচিৎ রোযা রাখলে অবশ্যই সাহরি খাওয়া এবং এই নিয়ামত থেকে বঞ্চিত না হওয়া


লিনক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×