somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার এত ভয় পান কেন?

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ। সহজ সমাধান। আগুন নেভাতে পানি ছিটানো। কিন্তু ছাইচাপা আগুন যে কোন সময় জ্বলে উঠতে পারে।

অধ্যাপক আনোয়ার হোসেন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আগস্ট মাস এলেই কেন জানি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থিরতা দেখা দেয়। এরকম এক আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর নেমে এসেছিলো নির্যাতন। ক্ষমতায় তখন তত্ত্বাবধায়ক সরকার।

আনোয়ার হোসেন স্যার সহ অন্যান্য শিক্ষক নেতারা তখন শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।
বরণ করেছিলেন জেল জুলুম।

এবার রঙিন চশমা খুলুন।

সেসময় শিক্ষার্থীদের পক্ষ নেয়াটা ছিলো রাজনৈতিক চাল আর এই গত রাতে পুলিশের গুলি চালানোর সাফাই গাওয়াটাও ছিলো রাজনৈতিক চাল। পার্থক্য হচ্ছে ক্ষমতায় থাকলে পুলিশ/সেনবাহিনী/ক্ষমতাসীনদের পক্ষে আর ক্ষমতায় না থাকলে শিক্ষার্থীদের জন্য বুকটা ফাইট্যা যায়।

সমস্যার সমাধান জরুরি। পুলিশ কেন গুলি ছুড়বে আমার ক্যাম্পাসে আমার দিকে রাইফেল তাক করে?

সন্ধ্যা ৬টার মধ্যে হল ছেড়ে ছাত্ররা কোথায় গিয়ে উঠবে? ইফতারি কোথায় করবে?

আর তার জন্য আমাকেই কেন হল ছাড়তে হবে?

আমাদের ভিসি, প্রোভিসি, প্রক্টর নামের যে শিক্ষকরা আছেন তারা কথায় কথায় এত ভয় পান কেন? আমাদের নম্বর, সার্টিফিকেট,ভবিষ্যত সবই তো তাদের হাতে। বহিষ্কারের মত পৈতৃক সম্পত্তির মালিকানা হাতে থাকতেও এত ভয় কিসের?

স্যার আমরা তো বন্দুক হাতে যুদ্ধ করতে রাস্তায় নামি নাই।

আমরা জানতে চাই আমাদের হলের সামনে পুলিশ কেন গুলি চালাবে? আমাদের হল থেকে বিনা ওয়ারেন্টে কেন আমাদের গ্রেপ্তার করা হবে? কেন প্রশাসন পুলিশের পক্ষে সাফাই গাইবে?

আর আপনারাই বা কেমন শিক্ষক হলেন ছাত্রদের ভয়ে কাঁপেন? নিজেদের সম্মানটুকু নিজেরাই হারালেন।

উত্তাল জাহাঙ্গীরনগর বন্ধ ঘোষণা

জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সেখানে হাসি মুখে উপস্থিত হলে শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ও শিক্ষার্থীদের ওপর কেন গুলি করা হয়েছে জানতে চাইলে অধ্যাপক আনোয়ার হোসেন তির্যকভাবে জবাব দেন। আসামি ছিনিয়ে নিয়ে অন্যায় করেছো, পুলিশতো গুলি করবেই। এ কথার পরিপেক্ষিতে শুরু হয়ে যায় শিক্ষার্থীদের তাণ্ডবলীলা।


ছবি: বাংলানিউজ২৪ডটকম
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×