চোট এমন লেগেছে মনে, থামে না, বাড়তেই থাকে
রাত কাটে অন্ধকারের ভেতর গুনে গুনে আশার তারা
ব্যাথ্যা কাটে না,
কাটে দিন, বয়সের তারিখে অজানা কলমের কাজল দাগ।
আসে না ঘোর ঘুমের , চোখ দুটো চায় না হতে বন্ধ
কাটে না তার মায়া, চোখের ভেতর জেগে রয়
চোখ কেবলি তার চোখে আটকে থাকে,
প্রেমের এ রেশ্ যায় না, কেবলি রাত কেটে যায়
এমন নেশা তার প্রেমে জনম কেটে যায়, রাত কেটে যায়
রাতের পর রাত নির্ঘুম কেটে যায়, তার স্মরন কাটে না।
তার আশিকি পর করেছে ঘরকে, শহরকে
পথে পথে ফিরেছি, অশান্ত চোখে নিয়ে সন্ধানের রেখা
দেখা মেলেনি অন্তরের চাহিদায়, প্রেমের সেই সুধার,
আয়ু কেটে যায়, এমন নেশা তার প্রেমে জনম কেটে যায়,
রাত কেটে যায় মনের ভেতর ব্যাথ্যা কাটে না
রাত কেটে যায়, তার স্মরন কাটে না।
চোট এমন লেগেছে মনে, থামে না, বাড়তেই থাকে
তার দিশা, তার নুর এমনভাবে চমকায়, মাতালের মত ছুটি
হৃদয়ের দাবী, জগতের সম্পদ ভুলে, চরণে লুটি,
ভালবাসার কথা বলতে বলতে শব্দ ফেটে যায়, লাইন কেটে যায়
রাত কেটে যায়, কেবল মনের ভেতর ব্যাথা কাটে না।
আশা মেটে না।
চোট এমন লেগেছে মনে, থামে না, বাড়তেই থাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





