শিনা-র ভেতর স্বপ্ন বাসে, হাতের আমার শূণ্যতা
মালিক তোমার দরবারে ঝুঁকেছি, তুলে নাও এ রুদ্ধতা
যুদ্ধতা এ জীবনের নিশ্চিত যেথায় মরনের ডাক। তুলে নাও
তাজমহলের স্বাপ্নে নই বিভোর, দুবেলা ভাতের সাথে সম্মান চাই।
পাপী আমরা,
মন্ত্রে মন্ত্রে ঘুষ-দূর্নীতি
পদে পদে মিথ্যার বাজার
ক্ষমা দাও,
জীবনের প্যাঁচে ঈমানের জটে সুরাহা দাও, ক্ষমা দাও।
মালিক, ঝুঁকেছি তোমার দরবারে, নাও তুলে এ রুদ্ধতা
ক্বালবে কালি ধুয়ে দাও রুহানী শুদ্ধতা, যুদ্ধতা অর্থের পথে
ইসলামের ইতি-ঘাতে, তুলে নাও। মানুষের মনে প্রেম দাও।
গুনাহের যে পশরা সাজিয়েছি মোরা দিনে-রাতে, শীত-বরষাতে
তার ইতি দাও, রুহে রুহে নূর দাও, কোরআনের সুর দাও। হৃদয়ের
ভেতর বাসে যে স্বপ্ন, সে রুগ্ন, তার ভীত আজ প্রায়-ভগ্ন, প্রভু
শক্তি দাও, এ জাতির জ্ঞানে পাপের যে মেলা, বানোয়াট যে খেলা
তার ইতি দাও, সেথায় প্রীতি দাও, তব ভীতি দাও। ক্ষমা দাও।
পাপী আমরা, বুঝে না বুঝে, সুঝে এবং বুঝে, যা করছি স্বার্থতা
তা কেবল বোঝার ব্যর্থতা, তুমি জ্ঞানের স্বচ্ছতা দাও। ক্ষমা দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




