আমাদের অনেক কথা মনের ভেতর জমা থাকে, জমতে থাকে, প্রতিনিয়ত। এ কথা গুলো আর কখনই কাউকে বলা হয়না, আমরা বলতে পারি না, কেন পারি না জানি না, কিন্তু জমা থাকে জানি। জমতে জমতে হিমালয় উচ্চতা হার মানে, কথার সঞ্চয় কমে না। এই আমার মাকে আমি যতটা ভালবাসি তা কি আমি কখনও তাকে বলতে পেরেছি, পারিনি। আমার দ্বারা পারা হয়নি। বন্রধুর সাথে গতকালকে কথা হচ্ছিল ইয়াহু চ্যাট এর মাধ্যমে । ও যখন বলল, তুমি কি আমার উপর রাগ করেছো?, প্রতি উত্তরে আমি বলতে পারিনি, হ্যা, ওর কিছু কথা আমার খারাপ লেগেছিল, গত কয়েকদিন আগে যা আমার ভেতর রাগের সৃষ্টি করেছিল, কিন্তু আমি বলতে পারলাম কই, আমার দ্বারা বলা সম্ভব হয়না। আমি ওকে বলতে পারিনি, তুই তোর ব্যবহারটা আরও একটু ভাল কর। আমার দ্বারা কোনদিনও বলা হয়না। এভাবে কোন কথা, কখনও, কাউকে কোন অবস্থাতেই বলতে পারা হয় না। কাছের যদি হয় কেউ, তার সাথে আমার কথার গুরুত্ব বাড়তে থাকে, আমি যদি কখনও তার দ্বারা আহত হই (মানসিকভাবে) তবে আমি তার কাছে প্রকাশ করতে পারি না, অবশ্য তার কাছ থেকে দুরেও থাকতে পারি না। আমরা যত খারাপই লাগুক না কেন, আমি ভুলে যাই সব, সে যখন সামনে এসে দাড়ায়। আমার মনে ভেতর তার জন্য যে ভাল লাগা গুলো কিছু দিন আগে ছিল (সামান্য খারাপ লাগার আগ পর্যন্ত), তা আবারও সেই একই গতিতে জেগে ওঠে। আমি সব ভুলে আবারও আগের মত হয়ে যাই, আর খুজতে থাকি আমার দোষ-ত্র“টি। আমি জানি না, কেন পারি না, কষ্টের কথাগুলো বলতে কিংবা কথা গুলো সুত্র ধরে সেই কাছের মানুষটার সাথে লড়তে (অভিমানের যে লড়াই হয়, তার উপর নির্ভরশীল)। আমার রাগ আমার ভালবাসা কিছুই প্রকাশ করা হয় না, আমার দ্বারা। আবার এ ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে আমার নিজের ভেতর যে জটিল ভাবনার অবস্থান তার দ্বিধা-দ্বন্দ পরিস্থিতি।
সেই কবেকার সুত্র ধরে এখনও........
এখনও জটিল সমীকরণের করে চলছি সমাধান, পারছি কই?
এক্স ওয়াই এর সঠিক মানে দিশা, বিদিশায়, অমানিশায়
ঞ্জানের স্বল্পতায়, বই-পুস্তকের অল্পতায় গণিতের জটিলতায়, আমি রুদ্ধ।
কবেকার সেই সুত্র ধরে, আজও চালিয়ে যাচ্ছি যুদ্ধ।
নকলের চেষ্টায় পারিনি, সহপাঠি সাহায্য ছিল ঘৃণার চাহনী
স্যারের সুনজর, পিয়নের বই-পাতা ভিক্ষ, কিছুই পাইনি
এখনও জটিল সমীকরণের করে চলছি সমাধান, পারছি কই?
সেই কবেকার সুত্র, সেই পুরানো কাহিনী..... এখনও ........
দুর্ভিক্ষের বাজারে ক্ষুর্ধাত হায়না বেড়ায় অবরুদ্ধ (আমি)। এখনও .......,
এখনও পালনোর তেষ্টায়, বন্দিত্ব ভাঙ্গা চেষ্টায়, কষছি নবমান, এক্স ওয়াই-এর, পারছি কই?
সেই সমাধানের পেছনেই আটকে আছে অসমাপ্ত কাহিনী, (আমার), এখনও ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



