রাতের আড়মোড়া ভেঙ্গে উঠে পড়েছে সকাল, পাতারা ডানা মেলেছে দক্ষিনা হাওয়ায়, ঐ দেখ উত্তরি স্রোতে জলে নাচন লেগেছে ঢেউ এর আসার যাওয়ায়, দেখ, ঐ দেখ শামিমার হাত ধরে সাতক্ষিরার অচেনা গ্রাম নাম লিখিয়েছে জাতি সংঘের খাতায়। ঐ দেখ শাকিবের মাথায় লাল সবুজের পতাকা পরিচয় তুলছে দেশের মানের, সম্মানের। কেন তুমি ঘুমের বড়ি খেয়ে খেয়ে ধ্বংস করছো জীবনের আন্দোলন, ঘুমে ঘুমে কাটিয়ে দিচ্ছ রাত, আড্ডা আর ডেটিং-এ যৌবন, কিছু একটা কর, আরামবাগের রাস্তায় শুয়ে আছে যে শিশু তার গায়ের জৃর্ণ জামাটি এবার ঈদেও হয়তো বদলানো হবে না, রংপুরের হাজার হাজার শিশুর মায়েরা ঈদ বলতে কোন জিনিস নেই, এই বলে বোঝাবেন তাদের শিশুদের। আমি পারি না, সত্যি আমি পারি না, তাই সাহায্য চাচ্ছি তোমার কাছে হে আগামীর রাহি, আমি ব্যর্থ তাই বলে আমি চাইব না, তোমার রন্দ্রে ব্যর্থতার কাল ছায়া পড়ুক, অনুরোধ, শিক্ষক কিংবা নেতার শিষ্য হয়ে নয়, বাঙ্গালীর প্রানের দাবী হয়ে নিজেকে মেলে ধর। গড় যা তুমি গড়তে চাও, কর যা তুমি করতে চাও এ জাতির তরে। বাধার ভয় কর না, বিপ্লব একদিনে এক যুদ্ধে আসেনি, বিজয় ৯ মাসেই অর্জন হয়ে যায় না, জাতির অন্তরের ভেতর যে পরাধিনতা, পথে পথে সংশোধন আর সংকলনের যে মানসিকতা, তা তোমায় আনতে হবে। ভ্রাতৃত্ব সংসদের ভাষনে, মিডিয়ার মুখে কাঁদনে আসে না, ভ্রাতৃত্ব প্রকাশ পায় রাতের নির্জনে, গোপনে সহায়তায়, ভালবাসার যে সমস্ত বিশ্বাসে আর মুকালাতে যা হৃদয়কে তৃপ্ত করে। প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে দেশ, গোপন মিলনে অবৈধ সন্তানেরা খুজে নিচ্ছে ডাস্টবিনের ঠিকানা, এদেরকে থামাও। জীবন দুইদিনে যৌন আনন্দের উতপ্ত মিছিল নয়, জীবন বছরের পর বছর বিশ্বাস আর ধৈর্য়্যর মৌন মঞ্চায়ন। তুমি পারবে, জাগো। গতরাতের ইবাদতের যে শিক্ষা তা তোমায় ছড়িয়ে দিতে হবে দ্বারে দ্বারে। নতুন ভোরের যে আলো তা পৌছে দিতে হবে, বারে বারে। তোষামোদী কিংবা চাটুকারিতার যে সয়লাব ভাসিয়ে নিচ্ছে সততার আর ন্যায় নীতির বাঁধ, অনুরোধ গুড়িয়ে দাও। নুতুন করে জাগাও, জাগো। ওঠ, ওঠ, চল চল যা ছিল ব্যর্থতা ভুলে এগিয়ে যাই, আগামীর রাহে। চল এগিয়ে যাই সতার চাহে.........................................
জাগো বাঙ্গালী, ঘুমের বড়ি খেয়ে, আর কতকাল?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।