জীবনের একটি সুন্দর সকালের জন্য হয়তো আমরা অপেক্ষা করি না, কিন্তু চলে আসে, এ রকমভাবে আপনার কমেন্টটা আমাকে নতুন দিনের নতুন আলোর মত আলোকিত করল। মনে হল, জীবনের এই এত ঝামেলার একটি ভাল লাগার আনন্দ মনকে বিচলিত ভাব থেকে শান্তির প্রান্তে উপস্থিত করল। আমার ভেতরে যে কিছু আছে, আগে বিশ্বাস হতো না, আপনি দেখবেন, আমার এ বিশ্বাস এখন আর ছোট হবে না, আপনার সাহসের আর উৎসাহের সাথে এর পরিধি বাড়বে, এবং এই পরিধি কখনও একে অহংকারী করবে না বলে আমার বিশ্বাস, কিন্তু আরও গতিশীল করবে। বিশ্বাসই হয়তো আপনার কথাগুলোকে টেনে নিবে আরও সমৃদ্ধ লেখার দ্বারপ্রান্তে, জানি না স্বার্থবাদী কোন লেখা আমার দ্বারা হয় কিনা, কিন্তু লোকে আমাকে সাম্প্রদায়িকতার পোষ্টারে অংকিত করেছে, আমি সাম্প্রদায়িক নই, আমি মুক্ত মনা, ইসলাম কিংবা রাজনীতি কারও সাথে সমঝোতায় যেতে চাই না, এটাই আমার দোষ, এজন্য কিছু কিছু লোক আমার শত্রু, কিন্তু বিশ্বাস করেন আমি সবার বন্ধু। আমি জানি না কি পারব, কিন্তু আমি জানি একবার হলেও ভাল লেখার চেষ্টা করব। এই নিচের দু লাইন আপনার জন্য ................
রিক্ত হস্তে দিশেহারা চরণ রাহের পানে ছুটছিল (আমার লেখা)
তুচ্ছ কিছু গাঁথা, ক্ষুদ্র কিছু পদ্যের শূরা-পানী বাহবাও ফুটছিল
মাতাল হয়ে জীবনের ঘরে ঘুমের সাথীও জুটছিল।
জীবন যেন জীবনের হয়ে মনের রত্ন লুটছিল।
তখনই একটি নাম কতগুলো লাইন, দুরের কোন বাগান হতে,
ফুলের দিকে ডাকছিল, দিপ্ত বাক্যে, কঠিন সুরে সাহসী ভাষনে ডাকছিল
নতুন দিনের নব আলোয় বেদনার জাল কুটছিল।
জীবন আধার, ভরা চাঁদের আলোয় কাচেঁর মত টুটছিল।
জীবন এখন জীবনের হয়ে হারানো রত্ন খুটছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


