জীবন কেটে যায়
দরজার পাশে/পাছে টুলে বসে, আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
নাম মজুরির অভাবী সংসারে
ঋণের জালে ফেঁসে ফেঁসে
নিঘর্ূৃম রাতে ত্যক্ত মনে
সীমা প্রাচীরে হেটে হেটে । আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
বয়স বেড়ে যায়
গেটের পাছে তক্তা টুলে
যাতনা শরীরে বসে বসে
চিন্তার ক্ষতে ব্যাথ্যার খাঁচায়
স্বপ্নর মলম ঘষে ঘষে। আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।
জীবন কেটে যায়
যৌবন ফেটে যায়
নিরুপায় রাতে শূন্যতার সাথে
গেটের কোনায় জেগে জেগে । আর
বিড়ির ধোঁয়ায় কেঁশে কেঁশে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


