তোর কথায় কাঁদি, তোর ইশারায়
কাঁদি তোর দেখানো স্বপ্নগুলো গোপনে অত্যাচারে
প্রকাশ্য আমার সত্ত্ব্যার বিসর্জনে, লোভী তোর অভিসারে।
কাঁদি, নলের জলের সাথে ভাসাই নয়নের জল, রাতে দিনে।
লজ্জায়, ভয়ে অশ্রুগুলো ধুয়ে দেই বাসনের ময়লা ধোয়া ভীমে
শংকায়, চিন্তায়, দু-মুঠো ভাতের প্রতিক্ষায় পড়ে থাকি নিঝুমে, ঘুমে-নির্ঘুমে
দিনের পর দিন, রাতের পর রাত, প্রহর কাটি তারার সংখ্যা গুনে গুনে।
হায়না তোর ক্ষুধায় অসহায় কাব্য মাড়াস, কাজল রাতের বাহানায়
পবিত্র রক্ত ফেলিস ডাস্টবিনে পাপী দেবতার সাধনায়,
পড়ে থাকা আমার হৃদয়ে অঝর গান ঝরে মাতামের রিমঝিমে
কিংবা আমার স্বপ্ন সাথী হয়, মুখ থুবড়ানো সেপ্টিপিনে।
চাকু কিংবা ভাত-কাপড় দেয়া সাহারায়, কিংবা প্রলভনের গহনায়
আমার গোপনে দহন, মরণ চায়, আসে না, না আসে কাফন।
থরে থরে রক্ত ঝরে, ঘুমে-নির্ঘুমে আসে কাঁদন, কাঁপন।
লজ্জায় ভয়ে, শংকায় তোর পাপী দাগ ধুই কাপড় কাঁচার রিনে।
কষ্টগুলো দাগ মুছি সুগন্ধি শেম্পুর ফেনায় কিংবা কাপড়ের ভীমে।
প্রতিবাদি ঠোট চিৎকারে দিয়ে ফেটে পড়তে চায়,
রক্ত-লোভী স্বপ্নগুলোর গোপনে অত্যাচারে, বারে বারে, কিন্তু পারি না
একটা ময়লা কাঁথায়, ময়লা মুখটা ঢাকি, রান্নাঘর নামক কফিনে।
লজ্জায়, ভয়ে অশ্রুগুলো ধুয়ে দেই বাসনের ময়লা ধোয়া ভীমে
শংকায়, চিন্তায়, দু-মুঠো ভাতের প্রতিক্ষায় পড়ে থাকি নিঝুমে, ঘুমে-নির্ঘুমে
রাতের পর দিন, আধারের পর আলো আসে
পাশের বাড়ীর জানালায় নতুন নতুন গানের সয়লাব আসে
আমার আসে না কোন আশা, বারং বার ভাঙ্গে মু্ক্তির বাসা
ধনী গরিবের, পাপ-পূন্যের টানাটানীতে
অসহায় কান্না আর বুনো ক্ষুধার পুনঃ পুনঃ একই কাহিনীতে
শংকা-ভয়ের কানাকানীতে, সামান্য জীবনে পাপের জানাজানিতে
দু-মুঠো ভাতের প্রতিক্ষায় পড়ে থাকি নিঝুমে, ঘুমে-নির্ঘুমে
রাতের আকাশের তারা গুনে গুনে। ঘুমের বাহানায়, নির্ঘুমে।
লোভী তোর চোখের পাহারায়, দহি পল পল
লোভী তোর নোখের পাহারায়, বহি ছল ছল
যা কিছু অর্জনে, যা কিছু বিসর্জনে
শ্বাসরুদ্ধ করিস ডুকরে ওঠা আমার গোঙ্গানী।
এভাবেই দিনের পর রাত কাশিদা হয়ে কাগজে লুকায় অসহায় কাহিনী।
(জানি না, কি লিখেছি, লিখতে লিখতে মনে হলো আর না, তাই থেমে গেলাম, আর পারছিলাম না, তাই লেখা বন্ধ, প্রতিভা শেষ। যদি ভাল না হয় মাফ করবেন, লেখার চেষ্টা বলে চালিয়ে নিয়েন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


