সর্ম্পক চিরন্তন, নারী পুরুষের দেহ পল্লবই এমন যে, একে অপরের মাঝে মিশে যাবে প্রথমে শরীরে তারপর আত্ব্যায় যা আছে সকল সত্ব্যায়। কিন্তু আমরা অনেকে এখন শরীরে তো মিশতে পারি, কিন্তু অন্তর আত্ব্যায় কখনও মিশে যেতে পারি না। একই চাদরে জড়িয়ে দু-শরীর মিলে-মিশে গেলেও দুই অন্তর একজন হতে বহুদুর বসে আলাদা আলাদা ভাবে কাঁদে বিরহে। আমার জানা নাই, বহু চেষ্টা করেছি জানতে পারিনি, আধুনিক মানুষরা কি চায়। তাদের ভেতর ও বাহির কেন এমন (সে হোক নারী কিংবা পুরুষ)। ব্যাংকিং সফটওয়্যার এর মত গুনে গুনে হিসাব করে সুদ ক্যালকুলেশন করে, চার্জ একটুও বাদ দেয় না, যদিও ব্যালেন্স থাকুক কিংবা না থাকুক, কেটে রাখে, এখন হিসাবে জমা না থাকলেও ভবিষ্যতে যখনি জমা হয়, সেখানে থেকে কেটে রাখে, হায়রে মানুষ! এত হিসাব করে কে কি পেয়েছে। সর্ম্পক কি এত হিসাব করে এগিয়ে যায়, কখনও যেতে পারেনা, চুন থেকে পান খসলেই বুঝি আলাদা হয়ে যেতে হয়। এতই ঠুনকো কি সর্ম্পক বাঁধন। যদিও বর্তমান সমাজ একজন পুরুষের জন্য অনেক ইজি কিন্তু তাই বলে কি মেয়েরা কম যাচ্ছে, এখন সমান তালে এগিয়ে যাচ্ছে নারী পুরুষ, সম্পর্ক গড়া এবং ভাঙ্গা যেন একটা নিছক তাসের ঘর। আমরা কে কি ভাবে নিজেদেরকে আগলে রাখতে পারি তার হিসাব নেই, কেবলই দাবী, দাবীর পর দাবী, দাবীর মিছিলে হারিয়ে যায় আমাদের হৃদয়ের সুক্ষ অনুভুতি গুলো, পরিবারগুলো, তাদের ছোট ছোট আশা মায়া মমতা গুলো। কিন্তু এত সহজে কি সব শেষ হয়ে যায়, ইসলাম ধর্মে তালাক শব্দ বড়ই হৃদয় বিদারক, বড়ই করুন, আল্লাহর আরোশ কেঁপে ওঠে তালাক উচ্চারণে। অথচ আমরা কত সহজে শ্লোগানে শ্লোগানে ভাসিয়ে চলছি এ শব্দ। "এডজাস্ট হচ্ছে না" সহজ শব্দ। বাট এডজাস্ট করতে জানতে হয়। শীতের দিনে লেপের সাথে, গরমের দিনে ফ্যানের সাথে, কাঁদা মাখানো পথের সাথে, সব খানে এডজাস্ট হয়, কেবলি সর্ম্পক টিকাতে হয় না, আমি বলব এর জন্য কেবলি দায়ী আমাদের চরিত্র অবনৈতিকতা। বাহারী মেলায় নতুন নতুন সাজে আমরা বিক্ষিপ্ত, উদ্ভ্রান্ত, বিপথগামী। পরিবারের সহজ বন্ধনকে আমরা জটিল সমীকরণে ঘুলিয়ে ফেলেছি। কিন্তু কবে এর সুরাহা হবে, সে আশায় বাধি বুক। হয়তো আল্লাহ রহম করবেন, সকলের উপর।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।