somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনে না বলিলাম ----- আমার রায় পছন্দ না হতে পারে-আমি আরো কঠিন শাস্তি আশা করতে পারি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলনে না বলিলাম -----
আমার রায় পছন্দ না হতে পারে-আমি আরো কঠিন শাস্তি আশা করতে পারি- কিন্তু আমি কোনভাবেই সর্বাত্মক আন্দোলন কিংবা ট্রাইবুনালের বিরুদ্ধে কোন আন্দোলনে যাবোনা আর ৭-৮ টি মামলা আছে আমাকে সেটা মনে রাখতে হবে- এ মুহুর্তে ট্রাইবুনালের বিরুদ্ধে যাওয়া মানে সেই ৭-৮টি মামলাকে দুর্বল করা- একটু হুশিয়ার দয়া কইরা! যে কোন ধরনের আন্দোলন জামাতের যুক্তি ট্রাইবুনাল একটি ব্যর্থ্য বিচার ব্যবস্হা সেই ধারনাই শক্তিশালী করবে- জামাতের মিডিয়া সেল এই আন্দোলনকে বাইরের বিশ্বে বিক্রি করবে বলবে যে এমন কি বিচার দাবী করা জনগন পর্যন্ত এ ট্রাইবুনালের উপর ভরসা রাখেনা- এর ফলে জামাতের দাবী গ্রহনযোগ্য হয়ে উঠবে-

আপনার আন্দোলনের ছবি ব্যবহার হবে জামাতি মিডিয়া সেলে- সো একটু হিসাব করুনরায়ের বিরুদ্ধে আমিও কিন্তু আপনাকে আমাকে এমন কিছু করা যাবেনা যাতে এই বিচারকদের সিদ্ধান্ত নেবার বিচারিক ব্যবস্হা ব্যহত না হয়!

আমরা আন্দোলন করতে পারি সরকারের বিরুদ্ধে -বিচারকের রায়ের বিরুদ্ধে নয়-আমরা দাবী করতে পারি আর ইফেকটিভ প্রসিকিউশনের জন্য কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে পারিনা বিচার ব্যবস্হা- আমাদের মনে রাখতে হবে বিচারকদের সকল প্রকার প্রভাবমুক্ত রাখার দাবী আমরা করে আসছি-সেখানে যে কোন প্রকার আন্দোলন যা কিনা ট্রাইবুনালের স্বাধিনতার বিরুদ্ধে যায় সেটা ট্রাইবুনালের বিচারকদের আরো দুর্বল করে তুলবে- ফলাফল হতে পারে আরো খারাপ।

আজকে জামাত ঝাপিয়ে পড়েছে সারা দেশের উপরে-বিচারকদের উপরে- সরকারের উপরে- আর আমরা তা প্রতিহত করার বদলে এখন আন্দোলন করব ট্রাইবুনালের বিরুদ্ধে সেটা কি জামাতকে শক্তিশালী করবেনা-জামাত চায় ট্রাইবুনাল ভেন্গে যাক- আর আপনার আন্দোলন দিনের শেষে তাকেই বাস্তবায়ন করবে- আমি যে কোন প্রকার রায়ের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে - আমি চাই সরকারকে বাধ্য করতে আরো শক্তিশালী প্রসিকিউশন দিতে- আমি চাই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে- বিচার ব্যবস্হা যে কোন প্রকারের প্রভাবমুক্ত সেটা বিশ্ববাসীকে দেখাতে!

আপনাকে শান্ত থাকতে হবে-প্রতিহত করতে হবে জামাতকে- ট্রাইবুনালকে নয়-!! এমন কিছু করবেন না যাতে জামাতের ট্রাইবুনাল নিয়ে জামাতের অপপ্রচার প্রতিষ্ঠিত হয়- আজকের রায় হতাশাজনক তবে তার জন্য আমি রায়কে প্রশ্নবিদ্ধ করে -আরো ৮ টি মামলাকে পানিতে ফালাতে চাইনা-ট্রাইবুনালর পুর্নগঠন করার নামে জামাতি সময় নষ্টের কৌশল বাস্তবায়ন করতে চাইনা!!

হুশিয়ার থাকুন- জামাতকে প্রতিহত করুন-!! হতাশাকে ভুল চ্যানেলে প্রবাহিত করে জামাতকে সুযোগ করে দিবেন না- বিচারিক ব্যবস্হাকে প্রশ্নবিদ্ধ করে গোলাম আজমকে সুযোগ করে দিবেন না- আমি রাজনীতিবিদ নই -আপনি জামাত চান না- আমিও চাইনা - আমি হতাশ তবে সে হতাশতা আমি জামাতি এজেনডা বাস্তবায়নে খরচ করবোনা- একটু হুশিয়ার হউন!
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×