
কোন এক বৃষ্টির বিকেলে তোর বারান্দায়
বৃষ্টি স্নাত আমি দাড়িয়ে
অপেক্ষার প্রহর গুনছি
হাতে তোর প্রিয় কদম ফুল
অনেক প্রতিক্ষার পর
অবশেষে তোর দেখা
প্রিয় নীল শাড়ীতে
কপালে লাল টিপ খোপায় রক্ত জবা
নুপুরের ঝংকারে বৃষ্টির শব্দ মিলে মিশে একাকার
আমি অপলক দৃষ্টিতে তোর চোখে তাকিয়ে
যে কথা তোকে কখনোই বলা হয়নি
আজ তাই বলার দিন
তোর উত্তরটা আমার জানা নেই
তাই কিছুটা বিলম্ব
যদি আজকের পরে আর কখনোই
তোকে এভাবে দেখা না হয়
হাজারো ভাবনায় তোর চোখে ডুবে আছি
ক্ষনিক বাদে তোর স্পর্শে সংবিদ ফিরে পাওয়া
কিছুটা অপ্রস্তুত আমি
বারান্দা ছেড়ে তুই আমার সামনে
তোর হাতে আমার হাত দুটো শক্ত করে ধরা
তোর ঠোটে সেই হাজার বছরের চেনা হাসি
এ যেন অন্য রকম তুই আর আমি
বুকের ভিতর তোলপাড় সাগরের ঢেউয়ে
দুজনে আরো কাছাকছি
হাতে হাত চোখে চোখ রেখে ভালবাসি বলার
প্রথম সেই দিন, সেই স্মৃতি
আজও ভুলিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



