
তুমি কেমন আছ? খুব জানতে ইচ্ছে করে
কতটা বদলে গেছো তাও.....
এখনো কি আগের মতই মিষ্টি করে হাসো?
এখনো কি তোমার হাসিতে
কারো হৃদয়ে কাপন তোলে?
খুব জানতে ইচ্ছে করে।
কত দিন দেখিনা তোমায়
সেই চোখ, সেই মুখ, সেই হাসি
আজো মনে গেথে আছে।
ভুলতে চাইলেও ভুলা যায় না
খুব যে দেখতে ইচ্ছে করে তোমায়।
প্রতিক্ষণে কত সহস্র বার তোমাকে ভেবেছি
মনের সব রং মিশিয়ে হৃদয়ের ক্যানভাসে
কত বার তোমার ছবি একেছি,
বিশ্বাস করো আমার মন ভরেনি।
কবে দেখা হবে তোমার সাথে?
খুব যে দেখতে ইচ্ছে করে তোমায়
তুমি কেমন আছ? খুব যে জানতে ইচ্ছে করে,
কতটা বদলে গেছো তাও।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




