
মন ভালো নেই এমন রিমঝিম বৃষ্টির দিনেও
আমার মন ভালো নেই,
তুমি পাশে নেই বলে।
বুক জুরে বাধানো তোমার জল ছবিটায় মেঘ জমেছে,
বড় অভিমানের মেঘ
তুমি পাশে নেই বলে।
ভালোবাসার এই অযুত নিযুত আর ভালো লাগেনা,
ভুল না হয় বেশী আমারি ছিল
এবার তো ক্ষমা করে ফিরে এসো।
তোমার প্রিয় বরষা, বৃষ্টি আবারো ফিরে এসেছে,
কয়েক দিন হলো অবিরাম ঝড়ছেই।
এমন বৃষ্টির দিনেই তোমার ফিরে যাওয়া,
আজো আবার বৃষ্টি সেদিনের মতোই
হয়তো তুমি ফিরবে বলে,
হয়তো ফিরবে না।
ব্যালকনিতে লাগানো
তোমার প্রিয় গোলাপ গাছটায় কলি এসেছে,
সেও তোমার অফেক্ষায়
তোমার হাতের স্পর্শ পেলেই ফোটে উঠবে।
তুমি কি ফিরবে না?
এই মুখর বৃষ্টির দিনেও তুমি কি ফিরবে না?
ইট পাথরের এই প্রাসাদটা জুরে কোথাও প্রাণের অস্তিত্ব নেই
তুমি নেই বলে।
আমি আর আধেক প্রাণে কতকাল বাঁচতে পারি বলো?
এবার তো অভিমান ভুলে ফিরে এসো।
কত দিন তোমার হাতে হাত রাখিনা
কত দিন পাশাপাশি দারিয়ে বৃষ্টি ছুয়ে দেখি না,
আজো বৃষ্টির দিন
তোমার ফিরে যাবার দিন যেমন ছিলো।
এতো বেশী অভিমান করো না
আমিও মেঘের উপারে মেঘ হয়ে যাবো,
আর দেখা হবে না
শুধু বৃষ্টি হয়েই ফিরবো
তোমার প্রিয় কোন এক বরষায়।
সর্বস্বত্ব সংরক্ষিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


