
এখানে ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে,
মেঘবালিকা শুনছো ?
তোমার ওখানে আকাশ এখন কেমন ?
এখানে তারারা নিভে গেছে
জোছনার কোন দেখা নেই।
হাজার বছরের পুরোনো
আঁধারে ঢেকেছে চারি দিক।
মেঘবালিকা শুনছো ?
এখানে প্লাবন, তুমুল তোলপাড়
বিরহি ঝড়, ভেঙ্গে যায় মন ঘর।
মেঘবালিকা তুমি কি শুনছো ?
তোমার ওখানে আকাশ এখন কেমন ?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।








