somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহালমদের শুকরিয়া নাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পত্রিকায় দেখি জাহালম নামের এক লোক জেল থেকে ছাড়া পেয়েছে। তাকে নিয়ে সবাই মাথায় তুলে নাচতেছে। সে নাকি বিনা বিচারে তিন বছর জেলে ছিল। তাকে দুধ দিয়ে গোছল দেওয়া হয়েছে। news

জাহালমদের ভিতরে কোনদিন শুকরিয়া নামের কোন ইমোশন তৈরি হয় নাই। হবেও না। এরা বেকুবপ্রকৃতির মানুষ। এদের মধ্যে কৃতজ্ঞতাবোধ নাই।

মানলাম যে, দুদকের ভুলে জাহালম জেল খাটলো। কিন্তু এই তিন বছর নিয়ে এত মাতামাতি কেন? এমন কী হয়ে গেল যে, এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি, লাফালাফি? আরে বাংলাদেশের জেলে খুঁজলে কত হাজার হাজার মানুষ বছরের পর বছর জেলে আছে, বিনা বিচারে আছে, বিচারের অপেক্ষায় আছে, সেই খবর আছে তোমার জাহালম? তাদেরকে নিয়ে সাংবাদিকরা লিখতেছে নাকি? নাকি তাদের খবর কেউ জানে?

জেলে বসে তুমি মনে হয় তাস পিটিয়েছ শুধু। খবর পড়োনা। তুমি জানোনা যে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বাংলাদেশের কোর্টে তিন মিলিয়নের উপরে কেস ঝুলে আছে? পুলিশমুলিশ উকিলরা দিনরাত কত কষ্ট করে কাজ করছে এইসব জট ছাড়ানোর জন্য তুমি জানোনা?

আর তুমি তোমার তিন বছর নিয়ে হাউকাউ শুরু করলে? তুমিতো ভাগ্যবান, মাত্র তিন বছরে বের হয়ে এসেছ। আর বাকীরা যারা বিনা বিচারে জেলে জীবন কাটাচ্ছে? তাদেরকে তুমি কী বলবে?

শোন জাহালম, মাথা ঠাণ্ডা করে চিন্তা করে দেখোতো। এই তিন বছরে তুমি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যেতে পারতে। তোমাকে কষ্ট করে, কাজ করে টাকা রোজগার করতে হতো। অসুখ বিসুখেও ভুগে উপরে চলে যেতে পারতে। কত কী হতে পারতো। এসবের কিছুই হয়নাই। কারণ তুমি জেলের ভেতরে নিরাপদ ছিলে, আলোর পথে ছিলে। গেট থেকে বের হবার আগে দেখেছিলে কথাটা? "রাখিব নিরাপদ দেখাব আলোর পথ।"

আর তাছাড়া এই তিন বছরের বদৌলতে তোমার নাম এখন পত্রপত্রিকায়, তুমি হিট। চোখের পলক ফেললেই যেখানে তিন বছর কেটে যায়। তথ্যমন্ত্রী ড. হাসান মাহবুব সাহেব তার মুখে তোমার নাম নিয়ে দু:খ প্রকাশ করেছেন। এখন তোমাকে নিয়ে স্যরি অনুষ্ঠান হবে। টিআইবি দুদকের জবাবদিহিতা চেয়ে একটা কাজে ব্যস্ত হতে পেরেছে। বেচারা দুদক চাপের মুখে আছে। মাজাভাঙ্গা ফখরুল সাহেব তোমাকে নিয়ে রাজনীতি করার একটা ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। টাকাই টাকা।

জেলে থেকে নিরাপদে ছিলে, আলোর পথে ছিলে। আর বের হয়ে এসে তুমি লাইম লাইটে। আর কী চাও তুমি? তোমার শুকরিয়া নাই কেন? নফল নামাজ পড়ে শুকরিয়া কর।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×