somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপ আম্রিকায় থাইকা আপনারা কী এমন উল্টাইছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশীরা ইউরোপ আম্রিকা থাকে। তারা ফেসবুকে স্নো-ম্নো'র ছবি দেয়। সুন্দর বাড়িঘর, দামী গাড়ি আর জান্নাতের হুরপরীদের ছবি দেয়। সব দেখতে কী সুন্দর দেখতে লাগে। ভাবীরা ইদের দিন, পহেলা বৈশাখের দিন রান্না করে। তারপর টেবিলে সব খাওয়া সাজায় রেখে পিছনে ইয়াবাখোর দাগী আসামীদের মতো দাঁড়ায় পিক তোলে। ফেসবুকে শেয়ার দেয়।

যারা আমরা বাংলাদেশ থেকে বিদেশে যেতে পারিনাই, তারা ওইসব ছবি দেখি, ভিডিও দেখি। বুকটার মধ্যে হা হা করে। আহা যদি বিদেশ যেতে পারতাম। বিদেশ কত সুন্দর।

ইউরোপ আম্রিকার বাংলাদেশীগুলার এইগুলা আসলে ভণ্ডামী। শো অফ করা। বিদেশে থাকে, রেস্টুরেন্টে কাজ করে। কিন্তু ভাব দেখায় কী যেন হয়ে গেছে তারা। এদের পরিবারগুলা বিদেশ গিয়েই হিজাব ধরে। বিদেশ গিয়েই তারা বড় হিজাবী। নামাজ কালামের খবর নাই কিন্তু হিজাব ঠিক রাখতে হবে। আর সেই হিজাবের যে বাহার, যেন মাথার উপ্রে পাহাড়! সেই পাহাড় থেকে পড়লে মানুষের জান কবচ হয়ে যাবে। ব্যাপারটা যেন এমন দাঁড়াইছে, যার হিজাব যত উঁচু, সে তত নেকবান।

এরা দেশে বেড়াতে আসে। এমন একটা ভাব দেখায় যে, দেশটা নোংরা ডাস্টবিন। আরে তোরা ত্রিশ-চল্লিশ বছর এই দেশেই কাটায় এখন গ্রীন কার্ড পাইয়া ভাব দেখাস? দেশে আইসা জ্ঞানী কথা বলিস? মানুষকে মিথ্যা আশ্বাস দ্যাস যে বিদেশে নিয়া যাবি?

এরা বাংলাদেশের বিভিন্ন সমস্যায় ব্লগে, পত্রিকায়, ইউটিউবে কথা বলে। সব বড় বড় তালেবর। জ্ঞানী কথা সামনে পিছে দিয়ে কইতেই থাকে। সরকারের ভালো কোন উদ্যোগকে ক্রিটিসাইজ করে। আরে, কী বড় হনু হইছেন, দেখি। দেশে আসেন, দেশে এসে প্রবলেম সলভ করেন। বিদেশে থেকে পিজা রেস্টুরেন্টের দোকানে কাজ করে বড় বড় বাতচিত করা ইজি জব। অন্তত: ট্যাক্সি ম্যাক্সি চালানোর থেকে সহজ কাজ।

এইসব ইউরোপ আম্রিকার বাংলাদেশীরা দেশ থেকে শুধু টাকা পাচার করে। বিদেশে বাড়ি বানায়, দামী গাড়ি কিনে। দেশের টাকা বিদেশে খরচা করে। এর চাইতে মিডলইস্টের আর মালয়শিয়ার শ্রমিক কামলা ভাইরা অনেক ভালো। তারা দেশে টাকা পাঠায়, রেমিটেন্স দেয়। তারা ফেসবুকে শোঅফ করেনা। দিন-রাত কাজ করে।

ইউরোপ আম্রিকার এইসব ভণ্ড বাংলাদেশীদেরকে দেশে ঢুকার পারমিশন বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশী হয়েও যে বিদেশের পাসপোর্ট নিয়ে দেশে আসে, তার মতো কুলাঙ্গারের দেশে আসার দরকার নাই। তার বাংলাদেশের পাসপোর্ট কেড়ে নেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বাংলার গৌরব বিশ্ব রাজনীতির আইডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, দেশ থেকে ডুয়েল সিটিজেনশীপের প্রথা বাতিল করে দিন। সেই সাথে ইউরোপ আম্রিকার পাসপোর্টধারী চিটার-বাটপারদেরকে এই দেশে ঢোকার জন্য চড়া মূল্যের ফী আদায় করে সরকারের রাজস্বখাতের একটি আয়ের পথ খুলে দিন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৯
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×