বহুকাল পর ইস্কুলের সেই সর্বাপেক্ষা চঞ্চল আর অমনোযোগী বালিকাটির কথা মনে পরিয়া গেল।তাহার নামটি ছিল খুশবু।জ্ঞানার্জন ব্যাতীত সকল বেপারেই তাহার সমান উৎসাহ।কেবল পড়া লেখা করিবার কালেই তআহার যা অলসতা।এই কারনেই বোধ করি,ক্লাশে উহার রোলখানা সবথেকে পিছনে থাকিত।বাংলা-ইংরেজি কোনো বিষয়ে তেমন পারদর্শী না হইলেও নিয়মিত হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখিবার কারণে খুশবু হিন্দি ভাষায় বলিতে ক্লাশের ভিতর অপ্রতিদ্বন্ধি হইয়া উঠিয়াছিল।ক্লাশের কেহই খুশবুর ন্যায় তূখোড় হিন্দি বলিতে পারিত না।
যাহাই হউক,আমরা তখন অষ্টম শ্রেণিতে পড়িতাম।একদা আমাদের ক্লাশে ইস্কুল পরিদর্শক মহোদয় আসিয়া হাজির হইলেন।ক্লাশে ঢুকিয়াই তিনি শেষ রোলটিকে দাঁড়াইতে বলিলেন।শেষ রোলধারী হিসাবে খুশবু দাড়াইয়া গেল।
পরিদর্শক মহোদয় খুশবুকে প্রশ্ন করিলেনঃ-বলো দেখি,PAIR শব্দের অর্থ কি?
খুশবুতো হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখিয়া পেয়ার শব্দটির সাথে বহু আগেই পরিচিত।তাই দেরি না করিয়া সে সব্জান্তার ন্যায় উত্তর দিলো, “স্যার, PAIR মানে মহাব্বত-ভালোবাসা।”
খুশবুর এইরূপ জবাব শুনিয়া ইস্কুল পরিদর্শক তো বটেই আমরাও হতভম্ব হইয়া গেলাম।আমি দেখিলাম,আমাদের শ্রেণি শিক্ষক তাহার দুই আঙ্গুল এক করিয়া ইস্কুল পরিদর্শকের অলক্ষে খুশবুকে ইশারায় pair শব্দের অর্থ বলিয়া দিবার চেষ্টা করিতেছেন।আর অন্যদিকে ইস্কুল পরিদর্শক মহোদয় খুশবুকে খুব করিয়া বুঝাইয়া বলিতেছেন, “আরে, এই pair সেই পেয়ার নয়।এটা হল,ইংরেজি শব্দ pair।এবার তুমি অর্থটা বল দেখি?”
খুশবু কিছুক্ষণ চুপ ভীষণরূপে কি যেন চিন্তা করিল।ওদিকে আমাদের শ্রেণি শিক্ষক বারবার দুই আঙ্গুলি একত্র করিয়া খুশবুকে ইংগিত করিয়াই চলিতেছেন।সব মিলাইয়া পুরা শ্রেণি কক্ষে কেমন যেন একটা টানটান উত্তেজনা চলিতেছে।সবাই যখন ব্যাকুল হইয়া খুশবুর উত্তরটির জন্যে প্রতিক্ষা করিতেছে,তখন খুশবু বলিল, “স্যার, PAIR-এর সঠিক বাংলা হইল প্রেম-প্রীতি।”
খুশবুর জবাব শুনিয়া পরিদর্শক মহদয় কিছুকাল খুশবুর দিকে হা করিয়া চাহিয়া রহিলেন।তারপর হোহো করিয়া হাসিয়া উঠিলেন।আমরাও ইতোপূর্বে অনেক সময় বহু কষ্টে হাসি চাপিয়া রাখিয়াছিলাম।পরিদর্শক মহোদয়কে হাসিতে দেখিয়া আমরাও সাহস পাইয়া ক্লাশ কাপাইয়া হাসিয়া উঠিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



