আমাদের বাসায় আমার কাজিনরা বেড়াতে এসেছে।বাসায় মোটামুটি ভালই মানুষজন।সাহিত্যের ভাষায় বাসাটাকে চাঁদের হাট বলা যেতে পারত।কিন্তু সেটা বলা সম্ভব হচ্ছেনা।কারণ,কাজিনরা যে যার মত মোবাইল নিয়ে ভিষন ব্যস্ত।অনেকদিন পর সবাই একত্র হয়েছি।সবাই মিলে যে একটু গল্প-গুজব করব,সেই সময় কারো নাই।সবাই মোবাইলে যার যার প্রেমিক-প্রেমিকার সাথে পুতুর পুতুর প্রেমের আলাপ করছে।অবশ্য এতে আমার তেমন কোনো অভিযোগ নাই।কারণ,আমার সব কাজিনদেরই বলতে গেলে বয়স ১৮-এর উপরে।এই বয়সে ওরা যদি প্রেম না করে তাহলে কি বুড়াভাম হলে প্রেম করবে নাকি?এখনিতো প্রেম করার উপযুক্ত সময়।তবে আমি বিরক্ত হচ্ছি তাদের কথা বলার ধরন দেখে।
আমার এক কাজিন বারান্দার দরজা ভিতর থেকে লাগিয়ে অন্ধকারের মধ্যে কথা বলছে।আমি বুঝতে পারছি যে তাকে ভীষন মশা কামড়াচ্ছে।কিন্তু সে ম্যালেরিয়া,গোদ,ডেঙ্গু ইত্যাদি নানান রকম রোগের ঝুঁকির ভিতর বসে কথা বলছে।কি এমন গোপন কথা কে জানে?আমি একবার তোয়ালে আনতে বারান্দায় যেতে চেয়েছিলাম।কিন্তু তার ঝাড়ি খেয়ে আবার ফিরে আসতে হয়েছে।(বেয়াদব পোলাপাইন।বড়দের সাথে ভাল ব্যবহার করতে শেখেনি।)
অন্য কাজিনটাকে বাসার কোথাও খুজে পেলাম না।পরে খোজাখুজির পর দেখি শীতের ভিতর বাসার ছাদে উঠে মোবাইলে কথা বলছে।
অতপর আসি আমার সব থেকে প্রিয় বন্ধুতুল্য কাজিনটার কাছে।সে কানে হেডফোন লাগিয়ে প্রায় ২ ঘন্টা ধরে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।তার চেহারা দেখেই বুঝলাম,কথা বলতে বলতে সে বিরক্ত।কিন্তু ওই পাশ থেকে ফোন ছাড়ছে না।সে আমাকে হেডফোনের একটা অংশ দিল তার বয়ফ্রেন্ড কি বলে সেটা শোনার জন্য।
আমি শুনলাম,তার বয়ফ্রেন্ড বলছে, “চিন্তা করোতো,এখন যদি আগের কালের মতোন কবুতর পাঠিয়ে প্রেম পত্র দেয়া-নেয়ার ব্যবস্থা থাকত তাহলে কেমন হত?”
আমার কাজিন ভ্রু কুচকিয়ে জবাব দিল, “খুবই ভাল হইত।তুমি আমাকে প্রতিদিন কবুতর পাঠাইতা আর আমি ওগুলা জবাই দিয়া খায়া ফালাইতাম”
তাদের কথোপকথন শুনে আমি হাসব নাকি কাদব বুঝতে পারিনা।চুপচাপ সেই স্থান পরিত্যাগ করে ডাইনিং রুমে আসি পানি খাওয়ার জন্যে।সেখানে দেখি আরেক নাটক চলছে।আমাদের গৃহ-পরিচারিকা সুন্দর মত পাশের আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং-এর মিস্ত্রীর সাথে জানালা দিয়ে ইশারায় ভাব বিনিময় করছে।দেখেই আমার মেজাজ চরে যায়।খুব সাহস করে ওকে একটা ঝাড়ি দিয়ে দিলাম।আমার ঝাড়ি শুনে সে ভয় তো পেলোই না,বরং আমার দিকে এমন হিংস্র দৃষ্টিতে তাকাল যেন তার প্রেম করার দৃশ্যটা দেখে ভয়াবহ অন্যায় করে ফেলেছি।নিজের অন্যায়টা বুঝতে পারলাম।আমি কেন ওকে বকা দিতে যাবো?সেও তো একজন ১৮+ মানুষ।প্রেম করার অধিকার তো এখন তারও আছে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



