somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাসে মহান কবির সাক্ষাৎ লাভ এবং আমার নোবেল হারানোর বেদনা!!!!!!!/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)/:)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুক্ষণ ধরিয়া আমি আর আমার বান্ধবী পিয়া লোকাল বাসে মহিলা সিটের সামনের স্ট্যান্ডখানা ধরিয়া বানরের ন্যায় ঝুলিতেছি।মহিলা সিটের একটি আসন আলোকিতো করিয়া বসিয়া আছে এক সুশীল সুবেশী পুরুষ।কোনো এক অজ্ঞাত কারণে আমরা তাহাকে সিটখানা ছাড়িয়া আমাদের বসার সুযোগ করিয়া দিবার কথা বলিতে সাহস পাইতেছি না।হঠাৎ বাসের দরজার কাছে চোখ পরিয়া গেল।দেখিলাম,বোরখা পরা এক তরুণী বাসে উঠিবার চেষ্টা করিতেছে আর পিছন হইতে আরেক ভদ্র সুশীল সুবেশী তরুণীর গায়ে অনর্থক হাত লাগাইতেছে।মেয়েটি সব বুঝিতে পারিয়াও কিছু না বলিয়া বাসে ওঠার চেষ্টা চালাইয়া গেল।অতপর মেয়েটি বাসে উঠিয়া আমাদের সকলকে অবাক করিয়া ওই ভদ্র সুশীল সুবেশী গালের উপর ধড়াম করিয়া এক খানা চড় বসাইয়া দিল।মেয়েটির চড় খাইয়াও লোকটি চুপ করিয়া রহিল।
ঘটনাটি দেখিয়া আমি আর পিয়া একটু সাহস পাইলাম।মহিলা সিটে বসিয়া থাকা সেই ভদ্র সুশীল সুবেশীকে বলিলাম, “এই যে ভাইয়া শুনছেন,আপনি যে সিটে বসে আছেন ওটাতো মহিলাদের সিট।সিটটা কি ছেড়ে দেবেন?”
আমাদের কথা শুনিয়া লোকটি আমাদের দিকে এমন করিয়া তাকাইলো যেনো আমরা বড়ো অন্যায্য কথা বলিয়াছি।আমাদের দিক হইতে মুখ ঘুরাইয়া সে সামনের দিকে তাকাইয়া রহিল।আমরা আবার কহিলাম, “এই যে ভাইয়া,আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে সিটটা ছেড়ে দেন।”
আমাদের কথা ওই ভদ্র সুশীল সুবেশী তো শুনিলোই না,বরং উদাস ভঙ্গিতে সম্মুখ পানে চাহিয়া রহিল যেখানে আকাশ আর ট্রাফিক জ্যাম এক হইয়া গিয়াছে।লোকটির ভিতরকার বিবেক জাগ্রত করিতে গিয়া আমার নিজেরই বিবেক জাগ্রত হইয়া গেল।আমার মনে হইল,হয়ত উনি কোনো উঠতি কবি।হয়ত এই মুহূর্তে তিনি এমন কোনো কবিতা কিংবা উপন্যাসের বিষয়বস্তু খুজিয়া পাইয়াছেন যাহা বাংলা সাহিত্যে সংযুক্ত করিবে আরো একটি নোবেল পুরষ্কার।এমন উচু দরের কবিকে কিনা আমি সামান্য একটা লোকাল বাসের সিটের জন্য বিরক্ত করিতেছি?ছিঃ ছিঃ!!! আমি এত নীচ!এত অধম!!নিজেকে মনে মনে প্রচন্ড ধিক্কার দিই।আবার পরক্ষনেই নিজেকে এই ভাবিয়া সান্তনা দিলাম যে ভাগ্যিস আমি কবিকে চিনিতে পারিয়াছিলাম।তাহা না হইলে তো আজ আমাদের সামান্য ভুলের তরে সমগ্র বাংগালী জাতি নোবেল হইতে বঞ্চিত হইত।
কিন্তু পোড়া কপাল আমার!আমি চুপ হইয়া যাইতেই পাশ হইতে শুনিলাম দুই ছোকড়া কবিকে শুনাইয়া শুনাইয়া বলিতেছে, “দোস্ত,ওই সিটের উপর লেখা আছে ‘মহিলা-শিশু ও প্রতিবন্ধিদের জন্যে বরাদ্দ’।ঠিক কিনা?”
২য় জন বলিল, “ঠিক তো।তোর সমস্যা কি?”
১ম ছোকড়াঃতাইলে উনি ওইখানে বইসা রইছে কেন?উনি কি মহিলা?
২য় ছোকড়াঃনা।সেই রকম তো লাগে না।
১ম ছোকড়াঃতাইলে একটু দেখত উনি শিশু কিনা?
২য় ছোকড়াঃনা।তাও তো না।
১ম ছোকড়াঃতাইলে উনি কি?
২য় ছোকড়াঃআরে বুঝলি না?ওতো প্রতিবন্ধি।বুদ্ধি প্রতিবন্ধি!!
বদমাশ দুইটার কথা শুনিয়া কবি মহোদ্য় ওদের দিকে কটমট করিয়া তাকাইলেন।অতপর আমাদের দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করিয়া মহিলা সিট ছাড়িয়া দিলেন।ওদিকে নোবেল হারানোর দুঃখে আমার মনটা হাহাকার করিতে লাগিল।মনে মনে দীর্ঘশ্বাস ছাড়িলাম আর ভাবিলাম, “হায়রে মুর্খ জাতি,নোবেল পুরষ্কার চিনলি না।”
আমি কবি মহোদয়ের ছাড়িয়া দেয়া সিটখানাতে বসিতে পারিনা।যে সিটে এমন মহান কবি বসিয়াছিলেন,সেইখানে বসিবে কিনা আমার মতন ক্ষুদ্র মানুষ?না তাহা কোনোভাবেই হইতে পারিবে না।তাহার চাইতে পিয়াই বসুক।তাহার লেখা কবিতা আবার ছেলেবেলায় একবার ইস্কুল ম্যাগাজিনে ছাপা হইয়াছিল।আমি নাহয় দাঁড়াইয়াই থাকি।

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×