পনের-ষোল বছর আগের কথা।মেয়েটা তখন বেশ ছোট ছিল।বয়স পাচ কিংবা ছয় হতে পারে।টিভিতে যত বিজ্ঞাপন দেখাতো সব মেয়েটার মুখস্থ ছিল।সে সেগুলোই সারাদিন গুনগুন করে গাইত।কিন্তু সত্যিকারের কোনো গানই সে খুব একটা পারত না।সেবার ঈদে মেয়েটা দাদার বাড়ি বেড়াতে গেল।সব কাজিনরা এসেছে।বড়রা ঈদের দিন রাতে সব বাচ্চাদের ডেকে একটা প্রতিভা যাচাই অনুষ্ঠান করল।সব বাচ্চাদেরকেই কিছুনা কিছু করতে হল।কেউ কবিতা বলল,কেউ নাচল,কেউ আবার অভিনয় করে দেখাল।মেয়েটার যখন ডাক পড়ল তখন মেয়েটার ত্রাহি ত্রাহি অবস্থা!!!সে তো কোনো গানই সম্পূর্ণ মূখস্থ গাইতে পারেনা।তাহলে কি সে বিজ্ঞাপন শুনাবে?যা হোক,সে অনেক চিন্তা ভাবনার পর তার প্রিয় বিজ্ঞাপন হাঁস মার্কা নারিকেল তেলের বিজ্ঞাপনটা গাইল।
“কোথা হতে আনলে গো এমন চুলের বন্যা?????আ…আ…আ……।যাহ বোকা!!”
সবাই মেয়েটার কাণ্ড দেখে হেসে উঠল।মেয়েটার বড় চাচা খুব গম্ভীর কন্ঠে চশমার ফাক দিয়ে চোখ বের করে বললেন, “সত্যিকারের একটা গান গাও দেখি।”
মেয়েটা বললঃচাচা,আমার কোন গান পুরা মুখস্থ নাই।
বড় চাচা বললঃযতটুকু পারো ততটুকু গাও।
মেয়েটা আবার চিন্তায় পরে গেল।সে কোন গান গাইবে?একবার সে বেইজ্জত হয়েছে,এবার তাকে খুব সুন্দর করে গান গাইতে হবে।
সুতরাং অনেক চিন্তা করে মেয়েটা বলল, “আমি এখন হাশেমের গাওয়া একটি গান গাইবো!”
ছোটো চাচা বললেন, “ঐ হাশেম কেরে?”
মেয়েটার বড় চাচা ছোট চাচাকে থামিয়ে দিয়ে বলল, “আহ,ওকে গানটা গাইতে দাও।বাকিদেরকেও তো কিছু করতে হবে।”
মেয়েটা প্রানপনে গাইল,
“আজক্যা রাতে তুমি অন্যের হব্যে ভাবতেই জল্যে চোখ ভরে যায়্য!হ্যাএ এ এ……হ্যাএ এ এ……হ্যাএ এ!!!!!এত কষ্ট ক্যানো ভালোবাসায়………?এ্যা…।এ্যা……।এ্য………।
মেয়েটা যথাসাধ্য চেষ্টা করছিল যাতে গানটা হুবহু গায়কের মত হয়।কিন্তু এই বারও সে দেখল সবাই হাসছে।বিশেষ করে তার ভাইয়া,কতিপয় কাজিন আর ছোট চাচার হাসি কিছুতেই থামছে না।এই বার বাচ্চা মেয়েটার প্রচন্ড রাগ আর দুঃখ হল।সে এত কষ্ট করে গাইল আর সবাই কিনা হাসছে?
বাচ্চা মেয়েটা চিৎকার করে বললঃঐ তোরা হাসিস ক্যান?
কথাটা শেষ করেই সে হাউমাউ করে কাদতে শুরু করল।মেয়েটার কান্না দেখে সবাই তখন হুলূস্থূল করে মেয়েটাকে কোলে নেয়ার চেষ্টা করছে।কিন্তু মেয়েটা খুবই অভিমানী।সে কারো কোলেই যাবেনা।
মেয়েটা তার অনেক দিন পরেও বুঝতনা কেনো সেদিন সবাই তাকে নিয়ে হেসেছিল।তারপর যখন যখন বুঝতে পেরেছিল তখন বড্ড দেরী হয়ে গেছে।আসলে গায়কের নাম ছিল হাসান।কিন্তু মেয়েটা ভুল করে বলেছিল “হাশেম”।তারপর অনেক দিন মেয়েটার ভাই আর ছোটচাচা মেয়েটাকে ডেকে বলত, “এই হাশেমের গানটা একটু শোনা দেখি!”
তারপর অনেক দিন পার হয়ে গিয়েছে।মেয়েটা রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল।হঠাৎ শুনলো কোথায় যেন তার সেই গানটা বাজছে।সে দৌড়ে বারান্দায় যেতেই পনেরো বছর আগের ঘটনাটা তার মনে পরে গেল।বহুকাল যেটা তার কাছে খুব অপমানজনক একটা ঘটনা মনে হত,সেটাই সেদিন খুব হাস্যকর লাগল।
মেয়েটার শৈশব বহুকাল আগেই হারিয়ে গিয়েছে।টেলর সুইফট,ব্রুনো মারস,রিহান্নাদের ভীরে গায়ক হাসানের জায়গা হয়না।কিন্তু মেয়েটা শৈশবটা বড্ড মিস করে।হাস মার্কা নারিকেল তেল কিংবা গায়ক হাশেম- কোনোটাই মন্দ ছিল না!!!!!!!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


