somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃকখনও কেউ একজন প্রেমে পড়েছিল কুৎসিত এক ফটোগ্রাফারের!

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মানুষ এতটা নির্বিকার হয় কিভাবে তা আমার জানা নেই।আমার তো রূপের অন্ত নেই।অথচ সামান্য এই লোকটা কখনও আমার দিকে ফিরেও তাকায় না।আমার প্রতি অবহেলা আমি সইতে পারিনা।এ আমার বেহিসাবি অহংকার নয়।আমি জানি আমার কতটা সৌন্দর্য,আমি জানি,আমি কতটা যৌবনবতী,আমি জানি আমি কতটা রহস্যময়ী! অথচ এই মানুষটা দিনের পর দিন আমাকে অগ্রাহ্য করে চলেছে।
এই সামান্য লোকটা কোনোদিন আমার দিকে ফিরে তাকায়নি।আমার নারীসত্তাকে সে দিনের পর দিন অগ্রাহ্য করে চলেছে। আমাকে গ্রাহ্য না করে এমন সব মেয়েদের দিকে দৃষ্টি দিয়েছে,যারা সৌন্দর্যে কোনোদিন আমার নখের কাছেও আসতে পারবেনা।
তবু আমি এই লোকটার প্রেমে পড়েছি।এই কুৎসিত গরীর ফটোগ্রাফারটাকে ভালবেসেছি যে কিনা শিল্প-সৌন্দর্যের ধার ধরে ছবি তোলে না,বরং ছবি তোলে সামান্য কটা টাকার বিনিময়ে।
মেয়েদের দেখলেই কি যে ন্যাকামো করে বলে, “একটা ছবি তুলবেন আপু?”
মেয়েগুলোও আমার সামনেই ছবি তুলতে দাঁড়িয়ে যায়।আমি মাঝে মাঝে এই মেয়েগুলো আহাম্মকি দেখে বিস্মিত হই। ওরা নিজেদের কোন সাহসে সুন্দরী ভাবে? কোন আস্পর্ধায় আমার মত সুন্দরীর সামনে দাঁড়িয়ে ছবি তোলে?
সব মিলিয়ে আমি একটা অদ্ভুত অবস্থায় আছি। এর আগে আমি কখনও এতটা ঈর্শান্বিত হইনি,আমি এর আগে কোনোদিন এত আবেগী হইনি।কিন্তু আজ এই কুৎ্সিত ফটোগ্রাফারটা যেন আমাকে মোহগ্রস্থ করে ফেলেছে।আমি মুগ্ধদৃষ্টি নিয়ে মাঝে মাঝে এই লোকটার দিকে তাকিয়ে থাকি। কুৎসিত মুখটাকে ভীষন মায়াময় মনে হয়। মাঝে মাঝে ওর কাছে কেউ ছবি তুলতে আসে না। বারবার ডেকেও ও কারো সারা পায় না। বিষন্ন হয়ে একটা পাথরের উপর বসে বসে কি যেন চিন্তা করতে থাকে। আমার বড় মায়া হয়। আমার ইচ্ছে হয় আমি ওর মাথায় একটূ হাত বুলিয়ে দেই।
সকাল-দুপুর এই ফটোগ্রাফার আমাকে অবজ্ঞা করে একের পর এক ছবি তুলে যায়। এই মানুষটা কোনো দিন একটা বারের জন্যেও আমার ছবি তোলেনি। শুধু আমার একার ছবি যে তোলেনি তা অবশ্য ভুল। আরো একজনের ছবি এই ফটোগ্রাফার তোলেনি। সেই মানুষটা হল ফটোগ্রাফারের স্ত্রী! ফটোগ্রাফারের স্ত্রীও কুৎসিত! তবু আমি এই কুৎসিত নারীকে ঘৃণা করি। এই নারীকে ফটোগ্রাফার ভালোবাসে। ফটোগ্রাফার আমার মত অনন্ত যৌবনাকে উপেক্ষা করায় সাহস পায় কেবল এই নারীকে ভালবাসে বলেই। আমার শরীরে নীল আকাশের ছায়া জড়ানো শাড়ী,আমার ঢেউয়ের আমন্ত্রণ,আমার বিশালতাকে ফটোগ্রাফার দিনের পর দিন উপেক্ষা করে চলেছে এই নারীর কেবল এই নারীর প্রেমে অন্ধ হয়ে।

হ্যা,আমিই সাগর কুমারী!আমার সৌন্দর্যে দিশেহারা হয়ে প্রেমিকের দল ছুটে আসে,আমার মোহে পড়ে ভারী হয় মোহগ্রস্থ কবির কবিতার খাতা,আমাকে এক নজর দেখতে না পেয়ে কত মানুষের সারাজীবনের আফসোস থেকে যায়! আর সেই আমি অবহেলিত হলাম এক কুৎসিত ফটোগ্রাফারের কাছে।এই অদ্ভুত নিয়তি!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×