লেখক নিজেকে লেখক বলে পরিচয় দিতে লজ্জা পান।তারপরেও অনেকেই তাকে লেখক বলে স্বীকৃতি দিয়ে ফেলে। লেখকের বড় লজ্জা লাগে, সেই সাথে অনেক বেশী ভয়ও হয়। আজকে যেমনি করে তিনি একের পর এক লেখার জন্ম দিতে পারছেন, তেমন করে যদি আর না পারেন? যদি এমন কোনোদিন আসে,যেদিন বিধাতা তার লেখার ক্ষমতা কেড়ে নেন?
লেখকের মাঝে মাঝে মনে হয়,আসলে তার ভিতরে একই সাথে দুটো স্বত্তা কাজ করে। একটা স্বত্তা গল্প জন্ম দিতে পারে, আরেকটা স্বত্তা জানেই না,কিভাবে লিখতে হয়। লেখকের ধারণা, যে স্বত্তাটা লিখতে জানে না,সেটাই তার আসল স্বত্তা, আর যে স্বত্তা একের পর এক সাহিত্য জন্ম দিয়ে চলেছে সে হল স্বয়ং ঈশ্বর। হ্যা,সবার মাঝেই তো ঈশ্বরের বাস, সুতরাং এটা তো অসম্ভব নয় যে ঈশ্বরই এই সাহিত্য গুলোর সৃষ্টি করে চলেছেন।
পাঠকরা যখন লেখকের লেখার প্রশংসার পঞ্চমুখ,তখন লেখক আনন্দিত হওয়ার বদলে ভয়ে জড়সড় হয়ে যান। তার মুখ থেকে কোনো কথা বের হতে চায় না। তাও পাঠকেরা প্রশংসা করার পর কিছু একটা শোনার জন্য লেখকের দিকে তাকিয়ে থাকে।লেখক কাচুমাচু করে বলেন , “এর সমস্তই ঈশ্বরের দান।আমি কিছুই করিনি।সমস্তই তিনি করেন!”
মাঝে মাঝে লেখক কিছুই লিখতে পারেন না।কাগজ-কলম নিয়ে রাতের পর রাত পার করে দেন। কিছুক্ষণ ঘষঘষ-খস-খস করে কিছু লিখে আবার তা ছুড়ে ফেলে দেন, হতাশায় মাথার চুলগুলো টেনে ছিড়ে ফেলতে চান, রাগে তার লেখা সব বইগুলো ছিড়ে ফেলে কখনও শিশুর মত কাঁদতে থাকেন! রাত পাড় হয়ে ভোর হলে লেখক আর লেখার কাছে ভেড়েন না, বরং ঈশ্বরের কাছে প্রার্থণা করা শুরু করেন। তারপর অনেক দিন পরে হয়তো লেখক আবার কিছু একটা লিখতে পারেন।
লেখকের আর এমন জীবন ভাল লাগে না। একদিকে পাঠকেরা তাকে শ্রেষ্ঠ সাহিত্যের জন্মদাতা বলছেন, আর অন্যদিকে তাকে সাহিত্য রচনার জন্য ঈশ্বরের করুনার উপর নির্ভর করতে হয়। তিনি মানুষকে একথা কিভাবে বোঝান যে এই সাহিত্যের জন্মদাতা আসলে তিনি নন। নিজেকে প্রচন্ড ক্ষুদ্র মনে হয়, আবার মাঝে মাঝে লেখক নিজেকে ভন্ড বলে আক্ষা দেন। এই জীবন আর লেখকের ভাল লাগে না। এমন জীবন লেখকের প্রয়োজন নেই যে জীবনে তাকে ক্ষুদ্র হতে হবে , ভন্ডামী করতে হবে!
লেখকে এবার ঈশ্বরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরিকল্পনা করেন। আর নয় এই জীবন। পরদিন লেখকের লাশ পাওয়া যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝোলানো অবস্থায়। পাঠককূলে শোকের মাতম ওঠে। লেখক তাতে পরোয়া করেন না। কিন্তু বিধাতার হতাশ চক্ষু দেখে লেখক তখন বিস্মিত!
বিধাতা লেখকের সামনে দাঁড়িয়ে বিষন্ন চোখে বললেন, “ অহংকারী লেখক, আমার সৃষ্টিতে যেমন কোনো অংশীদার থাকে্না,তোমার সৃষ্টিরও কোনো অংশীদার ছিল না। তোমার সৃষ্টির অংশীদার কেবলই তুমি!”
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


