somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইবার আপনিই রান্না করবেন দশমিনিটে দোকানের মত থাইস্যুপ ! (স্পেশাল থাই স্যুপ B-) )

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোকানের থাই স্যুপ খেয়ে মুখে স্বাদ লেগে থাকে? বারবার খেতে মুঞ্চায়? ওক্কে নো টেনশন শুঁটকি বাবুর্চি আজকে আপনাদের দেবে দোকানের মত স্যুপ রান্না করার অবিস্মরণীয় রেসিপি। যা তৈরী করতে সময় যেমন কম লাগে তেমন স্বাদেও হয় অতুলনীয়। :)
আইচ্ছা তাইলে কথা বাড়ায়ে কাম নাইক্কা। কাজে নাইমা যাই।

প্রথমে বলি যা যা লাগবে এই স্পেশাল থাই স্যুপ বানাতে





১|মুরগীর বুকের মাংস -১ পিস
২।চিংড়ি ১০/১২টা
৩।মাশরুম (ইচ্ছা হইলে দেন, না ইচ্ছা হইলে বাদ)
৪| ডিম -১টা
৫| টমেটো সস ৬/৭ টেবিল চামচ
৬| কয়েকটা নুডুলস( ইচ্ছা হইলে দেন, না ইচ্ছা হইলে এইটাও বাদ)
৭|কর্ন ফ্লাওয়ার ৪ টেবিল চামচ।
৮|সয়াসস- ৩/৪ চামচ
৯|অল্প আদা কুচি( এইটাও আপনার ইচ্ছা। দিলে দিলেন, না দিলে নাই)
১০|টেস্টিং সল্ট প্রয়োজন মত
১১| সাধারণ লবন যতটা প্রয়োজন।
১২|লেবু একটা
১৩| লেমন গ্রাস (কেউ কেউ থাই পাতা বলে। এইটা আবশ্যক)
১৪|মরিচ ৩/৪টা।
১৫| চিনি ১ টেবিল চামচ

প্রনালীঃ

১|মাংশ, চিংড়ি, আদা আর মাশরুমএকটা পাতিলে রাখলাম প্রথমে। এই যে তার চিত্র


২| মাংশ, চিংড়ি ,আদা আর মাশরুমের ভিতরে সাত বাটি পানি দিয়া চুলা জ্বালায়া দেন। সাথে আধা চা চামচ লবন দেন। এই খাওনটা আসলে আমি সাতজনের যতটা লাগবে ততটাই বলতেছি। আমি এরকম স্যুপের বাটির সাত বাটি দিছি।


মাংশ আর চিংড়ি সিদ্ধ করতে মিনিট পাচেক সময় দেন।

৩| এবার সেই মাংশ মাশরুম আর চিংড়ির ভিতরে টমেটো সস, সয়াসস,টেস্টিং সল্ট,নুডুলস দিয়া দেন। একটু সময় নাড়াচড়া করেন। হালকা হালকা ঘ্রাণ বের হয়? ওয়েট আসল ঘ্রাণ তো বের হবে একটু পরে!
নাড়ানাড়ি এই পর্যায়ে ইস্টোপ!




৪|এইবার কর্নফ্লাওয়ারটা অল্প একটু নরমাল পানিতে গুলেন।



গুলা শেষ হইছে? তাইলে এবার ঐ স্যুপের প্রণালীতে ঢাইলা দেন। ঢালার সময় চামচ দিয়া নাড়তে থাকেন।


৫| ডিমটা কই রাখছেন খেয়াল আছে? খেয়াল থাকলে ঐ ডিমটারেই একটা বাটিতে গুলান। এবার ঐটারেও স্যুপের প্রণালীতে ঢালেন। এইটারেও ঢালার সময় নাড়তে থাকবেন কিন্তু।

৬|এইবার একটা কঠিন কাজ করতে হবে আপনাকে। কাজটা হইলঃ লবনটা একটু চাইখা দেখেন তো! লবন আপনার স্বাদ মত হইলে তো কথাই নাই। আর না হইলে দিয়া নেন। ( এইব্যাপারে শুঁটকি মিয়ার মতাদর্শ হইলঃ লবন শুরুতে কম দেন। পরে না হইলে দিয়া নেন। কারণ লবন কম হইলে বাড়ায়ে দেয়া যায়। বাট বেশী হইলে গ্যাঞ্জাম।):|:-/

৭| চিনিটা দিয়া দেন।

৮|লেবুটা কাইটা রসটা দিয়া দেন।( ওহ ভালো কথাঃ ছোটো সাইজের লেবু হইলে একটাই হবে। বাট লেবুর সাইজ বড় হইলে কিন্তু চুক্কা লাগবো। তখন আমারে গাইলায়েন না। সুতরাং ছবিতে যে সাইজ লেবু দিছি ঐটার মত হইলেই কেবল একটা দিবেন)X((
৯| লেমন গ্রাস আর মরিচটি দিয়া দেন।

১০| অতঃপর চুলায় এক মিনিট রেখে উঠায়ে সুন্দর মত পরিবেশন করেন। আর খান আপনার হাতে তৈরী দোকানের মত থাই স্যুপ!



এই স্যুপটা রান্না করতে ম্যাক্সিমাম ১০/১৫ মিনিট লাগে। তো রেসিপি তো দিয়াই দিলাম। এবার বাবা খাইট্যা খা!:D:D


সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
৫২টি মন্তব্য ৪২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্ম অবমাননার ব্যবহার ক্রমশ বাড়ছে !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৯


ঢাকায় এসে প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা ছিল মিরপুরের একটা নামকরা প্রতিষ্ঠান। লটারির যুগ তখনো আসেনি, এডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হতো। ছোট্ট বয়সে বুঝিনি যে স্কুলের টিচাররা কোন মতাদর্শের... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

×