১৪,৫০০+ বর্তমান ও প্রাক্তন বুয়েট ছাত্রছাত্রী নিয়ে "বুয়েটে আড়িপেতে শোনা" একটি সিক্রেট গ্রুপ। ২০১৩তে এই গ্রুপ গনভোটের মাধ্যমে শুকরের সঙ্গে সহবাস করতে অস্বীকৃতি জানায়। শিবির যাতে তাদের টিপিক্যাল আক্রমন করে হাজার-হাজার ফেইক রিপোর্ট দিয়ে গ্রুপ বন্ধ না করে দিতে পারে, তাই এই সময় থেকেই গ্রুপটি সিক্রেট করে দেয়া হয়েছিল। এই গ্রুপের প্রতিটি ব্যানারে লেখা থাকে, "একটি জামাত-শিবির মুক্ত গ্রুপ।"
আর কথা বাড়ানোর আগে দুইটা কথা বলে নেইঃ
- আমি "বুয়েটে আড়িপেতে শোনা"-র অ্যাডমিন নই, একজন সাধারন সদস্য মাত্র
- অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং অন্য যে কারো ওপর যে-কোন বেআইনি নির্যাতনের তীব্র নিন্দা করছি।
আড়িপাতা সম্প্রতি খবরে এসেছে। মামলা হয়েছে, সেটার রিপোর্ট ও খবরে এসেছে। আজকে দেখালাম, সামহোয়্যার-ইনে একটা পোষ্ট (আপডেট এপ্রিল ২১ঃ লেখাটি মুছে দেয়া হয়েছে)
সেখানে বলা হয়েছেঃ
“তারা অনুমান, কমেন্টের ভাষা দেখে এবং যাচাই-বাছাই ছাড়াই কারো কারো সাক্ষ্যের ভিত্তিতে অ্যালামনাইদেরকে জামাত-শিবির আখ্যায়িত করে তালিকা তৈরি করে এবং তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেয়। সেই তালিকা প্রকাশ্যে ডকুমেন্ট আকারে গ্রুপের মধ্যে সংরক্ষণ করে।“
সম্মানিত পাঠক-পাঠিকারা, ৯৫% সত্য কথা। প্রথম ৪% মিথ্যা হচ্ছে যে যাচাই-বাছাই করা হয় না। কাদের মোল্লাকে “শহীদ” বলেছেন? আপনার প্রোফাইলে “বাঁশের কেল্লা”-র অমর বানী শেয়ার করেছেন? সাইদীর মুক্তি দাবী করেছেন? কসাই কামরুজ্জামানের বিচারকে Injustice বলেছেন? আপনি ছাগু। অ্যাডমিনরা আপনাকে সরাসরি গদাম দেবে।
আর বাকি ১%? সেটা হচ্ছে যে শুধু অ্যালামনাইদেরকে জামাত-শিবির আখ্যায়িত করে ব্যান করা হয় না, বর্তমান ছাত্রছাত্রী কেউ শিবির করলে তাকেও ব্যান করা হয়।
সুতরাং আড়িপাতার কথা শুনলে চুলকায় কার? আড়িপাতা কাদের ক্ষতি করছে? অবশ্যই জামাত-শিবিরের ছাগুদের। বুয়েটে তাদের মুরগি (নতুন রিক্রুট) ধরার পথে বাধা হয়ে দাড়িয়েছে আড়িপাতা।
জাহাঙ্গীর আলম যে শিবিরের সমর্থক, সেটা নিয়ে এর আগে খবরের কাগজে রিপোর্ট এসেছে। শিবির-কে টাকা দিয়ে সাহায্য করেছেন যিনি, তিনি অবশ্যই জামাত-শিবির সমর্থক। বুয়েটের ছাত্রছাত্রীদের কাছেও এটা নতুন খবর না।
উপরের ব্লগে সেটা কৌশলে এড়িয়ে গিয়ে বলা হচ্ছেঃ
“পরবর্তীতে ড. জাহাঙ্গীরের মন্তব্যের ধরণ দেখে তাঁকে ‘জামাত-শিবির’ (গ্রুপের ভাষায় কাঁঠাল পাতা টেস্ট পজিটিভ) আখ্যায়িত করে গ্রুপ থেকে ব্যান করেন অন্যতম এডমিন মিশকাত আল আলভী (০৭ ব্যাচ, ইলেকট্রিক্যাল)। এধরনের পরিভাষা এডমিন প্যানেলের নিজেদের আবিস্কার যা যেকোন বিবেকবান মানুষকে আহত করবে”
যে কোন বিবেকবান মানুষকে আহত করবে? ছাগু ব্যান করায় বিবেকবানরা আহত হবে কেন? নাকি এটা সচ্ছ আর আন্তর্জাতিক মানের পাকিস্তানি বিবেক?
আড়িপাতার সদস্য ও অ্যাডমিনদের ছাগু ব্যান করায় অভিনন্দন। একই সাথে জাহাঙ্গীর আলমের ওপর নিন্দনীয় আক্রমনের সাথে আড়িপাতাকে জড়িয়ে শিবির বিরোধী একটা শক্ত প্ল্যাটফর্মের ক্ষতি করার জন্য এই মিথ্যাচারী অপচেষ্টার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি।
আপনি কোন পক্ষে আছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


