somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুকে আছড়ে হত্যা-আমরা কি অমানুষ হয়ে গেছি?

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেইসবুক থেকে লিঙ্ক পেয়ে একটি পত্রিকার অনলাইন এডিশানে দেখলাম নিচের খবরটি। বলার কিছু নেই।

কুমিল্লার চৌদ্দগ্রামে এবার বখাটের অনৈতিক প্রস্তাবে মা রাজি না হওয়ায় দেড় বছর বয়সী ছেলে হৃদয়কে আছড়িয়ে ও ফেনসিডিলের বোতল দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক বখাটে মাদক ব্যবসায়ী। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার উজিরপুরের শুয়ারখিল গ্রামে। পুলিশ সন্ধ্যায় হতভাগ্য শিশু হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
হতভাগ্য শিশু হৃদয়ের মা রেহেনা বেগম জানান, দীর্ঘদিন ধরে তাকে শুয়ারখিল গ্রামের জয়নাল মিয়ার ছেলে জামাল হোসেন (৩২) অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু আমি তার অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি আমি আমার স্বামী রিপনসহ এলাকাবাসীকে জানাই। এতে জামাল ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। গতকাল দুপুরে আমার ছেলে হৃদয়কে বাড়িতে রেখে পাশের একটি জমিতে কাপড় শুকাতে যাই। ফিরে এসে আমি হৃদয়কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে জামালের বন্ধু মোস্তাফা আমাকে বলে তোমার ছেলে হৃদয়কে জামাল নিয়ে পার্শ্ববর্তী জমিতে আছড়িয়ে ও ফেনসিডিলের বোতল দিয়ে পেটাতে দেখেছি। পরে আমি জামালকে খুঁজে বের করলে সে আমাকে বলে তোর ছেলে হৃদয় আমার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে আছে। এ কথা বলে সে কৌশলে পালিয়ে যায়। পরে আমি দৌড়ে ঘরে গিয়ে একটি লেপের ভেতরে মোড়ানো অবস্থায় হৃদয়কে দেখতে পাই। সেখান থেকে হৃদয়কে আমি উদ্ধার করে কালিকাপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এ সময় মা রেহেনা বেগম আহাজারি শুরু করলে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এগিয়ে আসেন।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, আমি রেহেনাকে তার শিশুসন্তান হৃদয়ের লাশ কোলে নিয়ে আহাজারি করতে দেখে জিজ্ঞেস করলে সে আমাকে বলে, শুয়ারখিল গ্রামের জামাল আছড়িয়ে ও ফেনসিডিলের বোতল দিয়ে পিটিয়ে তার ছেলে হৃদয়কে হত্যা করে। পরে আমি রেহেনাকে হৃদয়ের লাশসহ ইউপি কার্যালয়ে নিয়ে আসি এবং থানা পুলিশে খবর দিই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও সে মাদক ও নারী কেলেঙ্কারির একাধিক ঘটনায় গ্রেফতার হয়েছিল।
চৌদ্দগ্রাম থানার এএসআই আবদুর রহমান সন্ধ্যায় শিশু হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে তিনি বলেন, ঘাতক জামালকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এছাড়াও সে বিডিআরের ওপর হামলার ঘটনায় দায়েকৃত মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পত্রিকার লিঙ্ক
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×