somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♦মা’কে বাঁচাতে সতীত্ব নিলামে!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেবেকা বারনার্ডোর মা হৃদরোগে আক্রান্ত
হয়ে ঘরে পড়ে আছে। তার আর কেউ নেই।
কোনো কাজও পাচ্ছে না। হাইস্কুলে পড়া এ
মেয়েটি তাই ইউটিউবে সতীত্ব বিক্রির
প্রস্তাব দিয়েছে।
নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে এ
ঘোষণা দেয়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ দর
উঠেছে ৩৫ হাজার মার্কিন ডলার।
এ প্রস্তাব দেয়ার পর
রেবেকা বারনার্ডো যখন তার
মরিচা পড়া লাল সাইকেল
চেপে রাস্তা দিয়ে যায় তখন
তাকে দেখে অনেকে মুখ চেপে হাসে।
গোলাপি রঙ স্লিভলেস টপ
পড়ে রেবেকা ইউটিউবে তার প্রোফাইল
দিয়ে বলেছে, ‘ হাই মাই নেম ইজ রেবেকা,
আই এ্যাম হেয়ার টু অকশান অফ মাই
ভার্জিনিটি’।
সিএনএন’ রেবেকা জানায়, কোনো কাজ
না পেয়ে তার মা’কে বাঁচাতে এ ধরনের
ঘোষণা দিতে বাধ্য হয়েছে সে। সে কিছুদিন
আগে শুনেছে, ব্রাজিলের আরেক
মহিলা ক্যাথরিনা মিগলিওরিনি তার সতীত্ব
নিলামে তুলে ৭ লাখ ৮০ হাজার ডলার অফার
পেয়েছিলেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত
ফয়সালা হয়নি।
যদিও ক্যাথরিনা যে ওয়েবসাইটে তার
সতীত্ব নিলামে তোলার
ঘোষণা দিয়েছিলেন তার
বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে।
তবে ক্যাথরিনা একাধিক প্রতিষ্ঠান
থেকে মডেল হবার অফার পেয়েছে। যাদের
মধ্যে প্লেবয় ব্রাজিল সংস্করণ অন্যতম।
রেবেকা জানায়, যখন আমার বয়স ১৮ পূর্ণ হল
তখন আমি এমন সিদ্ধান্তে পৌঁছেছি।
একটি শোয়ার ঘর আছে এমন ছোট
একটি বাড়িতে সে তার
মা হৃদরোগে আক্রাšত্ম হয়ে বিছানায়
পড়ে আছে। তাকে খাওয়াবার, দেখভাল
করার এমনকি ধরে বাথরুমে নিয়ে যাওয়ার
কেউ নেই। কাজের খোঁজ ছাড়াও কসমেটিকস
বিক্রি কওে, কখনো ওয়েট্রেসের কাজ
করলেও হাইস্কুল পাস না করায় সামান্য
পয়সা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়।
সারাদিন কাজ করে রেবেকা ৭৫ ডলার পায়।
যা খরচ করলে একজন হয়ত তার
মা’কে দেখভাল করতে পারে। কিন্তু
খাওয়া পড়ার খরচ কে দেবে। তার
মা’কে বাসি স্প্যাগেটি খাওয়ানোর সময়
রেবেকা বলেন, জীবনে কখনো কখনো চূড়ান্ত
সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয়
তুমি কি করবে সে নিয়ে। কখনো কঠিন
সিদ্ধান্ত নিতে হয়। এক মাস
আগে তাকে সতীত্ব নিলামে তুলতে তার
বন্ধুর ইউটিউব এ্যাকাউন্ট ব্যবহার
করতে হয়। যা প্রথম দিনেই হিট করে ৩
হাজার জন।
এদিকে ব্রাজিলের একটি টেলিভিশন
রেবেকাকে তার মায়ের চিকিৎসা খরচ
দেয়ার প্রস্তাব দিয়ে তার সতীত্ব
নিলামে তোলার বিষয়টি প্রত্যাহারের
আহবান জানায়। এতে রেবেকা রাজি হলেও
পরে টেলিভিশনটির পক্ষ থেকে আর
কোনো সাড়া পাওয়া যায়নি। রেবেকার
পক্ষেও নতুন করে জীবন শুরু করা সম্ভব
হয়নি। তবে রেবেকার এধরনের নিলাম
প্রস্তাব
নিয়ে এখনো কোনো মিডিয়া সাড়া দেয়নি।
তবে রেবেকোর এ ধরনের নিলাম প্রত্মাব
নিয়ে সারা ব্রাজিলে হৈ চৈ শুরু হয়েছে।
এমনিতে দেশটিতে পতিতাবৃত্তি বৈধ।
তবে রেবেকার এক প্রতিবেশী জানান, ওর
কারো কাছে যাওয়ার জায়গা নেই, কেউ
তাকে সাহায্য করছে না, তাই
নিজেকে নিলামে তোলা ছাড়া আর কী করার
আছে।
আরেক প্রতিবেশী বলেন,
রাস্তাঘাটে অনেকেই তাকে লক্ষ্য
করে পয়সা ছুড়ে মারছে। যা বিব্রতকর।
তবে প্রতিবেশীরা রেবেকাকে বেশ
ভালভাবেই দেখে। রেবেকার একটি বোন
ছিল, তাও মারা গেছে। আর
সে তারা বাবাকে কখনো দেখেনি।
রেবেকার আরেক প্রতিবেশী বলেন,
প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের
শরীর নিয়ে সিদ্ধান্ত নেয়ার। তার
যদি কোনো উপায়
না থাকে তাহলে কীইবা করার আছে।
তবে রেবেকার মা চান না সে নিলামে উঠুক।
তার মতে এটা অন্যায়, তার কাজ
খোঁজা দরকার।
পতিতাবৃত্তি বেছে নিলে রেবেকার সর্বনাশ
হয়ে যাবে বলেই তার মা মনে করে। শেষ
পর্যন্ত রেবেকা কি করবে ভেবে পাচ্ছে না।
চোখে তার পানি এসে যায়। তারপরও
রেবেকা বলে, ‘সত্যিই আমি প্রস্তুত নই’।
সূত্র সিএনএন।
•• আমরা আমাদের বিশ্ব সমাজ ব্যবস্থা,
আমাদের মন-মানবিকতা কোথায় যাচ্ছে???
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×