আজ ইন্টারনেটের সার্ভিস চার্জ কমানোর লক্ষ্যে যথাযোগ্য মর্যাদার সারা দেশে এক যুগে যুব এবং যুবতীশক্তি "মিস্ কল ডে" পালন করেছে। এই লক্ষ্যে বাংলার অনেক যুবক যুবতী আজ সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিভিন্ন পরিচিত এবং অপরিচিত নাম্বারে অনর্গল মিস্ কল দিতে থাকে!
আজ এই আন্দোলনের প্রতিক্রিয়া জানতে দুই শ্রেণীর মানুষের কাছে যাওয়া হয় ...
১. ফ্লেক্সি লোড শ্রমিক শ্রেণীর কাছে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে বলে "যারা এই উদ্যোগ নিয়েছে তারা একটা আবুল কারণ আমরা যখন রাজপথে নেমে ৫ দিন লোড ব্যবসা বন্ধ করে আমাদের কমিশন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করে আমাদের স্বার্থ হাসিল করতে পারিনি আর এই আবুল শ্রেণী কী করে তাদের স্বার্থ উদ্ধার করে তা আমাদের মাথায় আসছে না"
২.এই বিষয়ে বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সাথে যোগাযোগ করে তাদের কাছে এই আন্দোলনের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন "আমরা যখন রাজপথে আমরা এইদেশের জনগণ হয়ে এই দেশেরই সরকারের কাছে দাবি জানিয়ে আমাদের দাবি পূরণ করতে পরিনি বরং সরকারের লাথি পিটুনি খেতে হয়েছে তারপরও দাবি পূরণ হয়নি, আর বিদেশী একটি সংস্থার কাছে এই সমাজের কিছু কুলাঙ্গার ঘরে বসে দাবি আদায় করতে চাই! কী তাজ্জব ব্যপার!!
এই বঙ্গে কোন আন্দোলন রাজপথে না এসে সফল হয়নি। বর্তমান এই কুলাঙ্গার সন্তানদের জন্য হয়ত কবি বলেছিলেন
"বাঙ্গালী মোরা ভদ্র অতি পোষমানা এই প্রাণ
বোতল আটা জামার নিচে শান্তিতে শয়ান"
সত্যি এই বর্তমান যামানায় আমাদের মত এই যুবশক্তিকে দেখলে কাজী নজরুল, রবিন্দ্রনাথ, ডাঃ লুৎফর আমাদের ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছুই উপহার দিতেন না।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



