somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূরুষদের যৌন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে : ইন্টারনেট পর্ণোগ্রাফি [আমার দেশ পত্রিকা ]

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি এক গবেষণা রিপোর্টে প্রকাশ
পেয়েছে, ইন্টারনেট পর্ণোগ্রাফি এমন
একটি তরুণ প্রজন্ম তৈরি করছে,
যারা শোবার ঘরে একেবারেই
হতাশাজনক। নতুন এই
মিডিয়া তরুণগোষ্ঠীকে এতই আকৃষ্ট
এবং প্রভাবিত করছে যে, তারা প্রকৃত
নারীর সান্নিধ্যে তেমন
একটা আকর্ষণ অনুভব করছে না। যৌন
অক্ষমতা এখন কেবল আর খারাপ
শরীরের প্রৌঢ়দের মাঝেই সীমাবদ্ধ
নেই, এটা এখন তরুণ জনগোষ্ঠীর ভেতরও
প্রকট হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের
খুব সন্মানজনক গবেষণা জার্নাল,
‘সাইকোলজি টুডে’-
তে একটি গবেষণাপত্রে সম্প্রতি উল্লেখ
করা হয়েছে, এ বিষয়টি এখন এতই
স্বাভাবিক হয়ে গেছে যে, মাত্র ২০
বছরের তরতাজা যুবকও প্রকৃত
অর্থে স্বাভাবিক যৌনাচরণ
করতে পারছে না। এর মূল কারণ
হিসেবে বলা হয়েছে,
যারা পর্ণো দেখে তাদের যৌন
উত্তেজনা তৈরিতে ব্রেনে এক্সট্রিম
উত্তেজনার (ডাক্তারি ভাষায়
এটাকে বলে (ডোপামাইন স্পাইক)
প্রয়োজন হয়। আর একবার এই
উত্তেজনায় অভ্যস্ত হয়ে গেলে, তখন
সাধারণ নারীতে আর সেই
উত্তেজনা আসে না এবং ব্রেন ঠিকমত
কাজ করে না। ফলে তারা নপুংশক
হয়ে যায়।
রিপোর্টটির
লেখিকা মারনিয়া রবিনসন্স বলেন,
যৌন উত্তেজক গল্প, ছবি, ভিডিও—
এগুলো আগেও ছিল। কিন্তু
ইন্টারনেটের কারণে এই ‘ডোপামাইন
স্পাইক’ সীমাহীন
পর্যায়ে চলে যেতে পারে। ফলে এর
প্রভাব অনেক বেশি ক্ষতিকর। অনেক
যুবকের ওপর
গবেষণা করে দেখা গেছে, তাদের
ওপর এই ডোপামাইন স্পাইকের প্রভাব
এতই বেশি, ইন্টারনেটের
মাধ্যমে ক্রমাগত
পর্ণো না দেখলে তারা যৌন
উত্তেজনাই অনুভব করে না। তাদের
কেউ কেউ খুবই হতাশ হয়ে পড়েন, যখন
দেখতে পান তাদের স্বাভাবিক যৌন
জীবন আর স্বাভাবিক থাকছে না।
পাশাপাশি অনেকেই জানে না,
ইন্টারনেট পর্ণোগ্রাফি এভাবে যৌন
উত্তেজনাকে কমিয়ে ফেলতে পারে এবং
এটা জানার পর
তারা মানসিকভাবে ভেঙে পড়ে।
রবিনসনের মতে, এর থেকে মুক্তির
উপায় হলো ব্রেনকে আবার রিবুট করা।
অর্থাত্ পর্ণোগ্রাফি দেখা একদম বন্ধ
করে দেয়া এবং কয়েক মাস
পুরোপুরি বিশ্রাম নেয়া। এর
ফলে ব্রেন থেকে সেই
অতি উত্তেজনাকর সিগনালগুলো দুর্বল
হয়ে যাবে এবং একটা সময় সেই
মানুষটি স্বাভাবিক
জীবনে ফিরে আসতেও পারে।
উঠতি বয়সী তরুণদের হাতে এখন
কম্পিউটার এবং ইন্টারনেট রয়েছে।
এর অর্থ হলো, তাদের
কাছে পর্ণোগ্রাফি ২৪ ঘণ্টাই হাতের
কাছে রয়েছে। আর ওই বয়সে একবার
তাতে অভ্যস্ত হয়ে গেলে, তার
পুরো জীবনের ওপর সেটা প্রভাব
ফেলতে বাধ্য।
প্রতিটি বাবা-মা’র উচিত হবে, এ
বিষয়গুলো তার সন্তানদের
ভালো করে বুঝিয়ে দেয়া এবং তরুণ
বয়সী ছেলেমেয়েদের
বিষয়টি সম্পর্কে পরিষ্কার
ধারণা থাকা। মনে রাখতে হবে,
‘সেক্স এডুকেশন’ আর ‘সেক্স’ এক জিনিস
নয়। শিক্ষা মানুষকে সুন্দর করার
জন্য। তাই ভুল কোনো ধারণায়
বশবর্তী না হয়ে সঠিক শিক্ষাটি নিন,
ভালো থাকুন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×