somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু'টি বিপ্লবের কবিতা-"টোকাই" ও "লাল-সবুজ আকাশ"

০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"টোকাই"

সব বেঁচে দিবে ওরা
সমস্ত কিছু।
নগদে বা বাকীতে
যা কিছু আছে তার-
আমার দুঃখী মা’র।
সোনার গয়না, লাল পেড়ে জামদানী,
নাকের ফুল, আসবাব দামী দামী;
ভিটে-মাটিও পড়বেনা বাদ
সব হবে ছারখার;
ওরা তার সুযোগ্য উত্তরাধিকার।

ওরা নরকের কীট, আবেগশূণ্য
একদা মানব শিশু,
ওরা দু’মুখো সাপ, বিষের চাষী
ছদ্মবেশী পশু;
ওরা পায়ের তলায় বিবেক পিষেছে
ভুলেছে মায়ের আদর,
ওরা লাভের লোভে দু’চোখ বেঁধেছে-
হয়েছে সওদাগর…
ওরা পা-চাটা নেশায় খুন করেছে
রক্তজ সহোদর,
জননী ভাসে দু’চোখের জলে
ওরা অবাক স্বার্থপর...

আমরা নগণ্য অতি
সাধারণ ও অপ্রধান,
আমরা মায়ের অযোগ্য সন্তান।
যদিও মা খোকা বলে
আর ওরা বলে টোকাই
ওদের রক্তচক্ষুকে তবু
বৃদ্ধাঙ্গুলি দেখাই।
আমরা নির্ভয়
আমরা জেনেছি মুখোশধারীর প্রকৃত পরিচয়।

তস্কর ও ডাকাতের দল আস্তাকুঁড়ে যাক,
মায়ের মুখে হাসির রেখা ধ্রুবক হয়ে থাক।


"লাল-সবুজ আকাশ"

দ্বারগুলো সব রুদ্ধ হয়েছিল একে একে,
বাদ পড়েনি একটি বাতায়নও,
কনক্রিটের নিরেট দেয়ালে ছিলনা ন্যূনতম ফাটলের সুযোগ।
অভেদ্য আঁধারে বন্দী ছিল সেই দুর্গটি
আর ছিল অগণিত অন্ধ মানুষ।
আমি বলি তাদের কী দোষ?
যারা কখনো আলোর পরশ পায়নি
তারা কীভাবে চোখ মেলে তাকাবে?
তারা তো অপরিণত ব্যঙ্গমী,
এখনো যাদের চোখই ফোটেনি।

তবে প্রাচীরের বাইরে আকাশ ছিল, সূর্য ছিল
ছিল এক ঝাঁক তারকার দল;
তাদের হৃদয় ছিল,
বুকের মাঝে লুকিয়ে ছিল বারুদ আর জল।

তাই আজ অন্তপুরেই কাহিনী সমাপ্য নয়,
যথেষ্ট নয় নক্ষত্রের সমানুপাতিক বিকিরণ।
আজ প্রয়োজন ভীষণ এক বিস্ফোরণ,
যেন শিকল বিক্রিয়ার মতো একে একে জেগে উঠে
সব পতিত ও মৃত তারকা-
যারা একদা আলো বিলাতো অনিঃশেষ;
তারপর অবশম্ভ্যাবী এক তুমুল মহাপ্রলয়।
আমাদের সেই প্রাচীর ভাঙতেই হবে,
ডাইনোসরের মত আগ্নেয় স্লোগানের উত্তাপে
গলিয়ে দিতে হবে লোহার গারদ,
শোণিত ধারায় আঁকতে হবে নতুন নকশা-
গলিত মাংসের পাথরের উপর গড়তে হবে
হীরকের ভিত।
তবেই অজস্র এপিটাফের আড়ালে সৃষ্টি হবে
একটি বাগান ও একটি প্রাসাদ।

অতঃপর,
আরেকটি আরক্ত ভোর ও নিবেশিত নির্মল বাতাস
মাথার উপর উড়িয়ে দিবো লাল-সবুজ আকাশ।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×