somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ নিয়ে গোলমাল

০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ হোক মহামিলনের
মাহ্‌মুদুল হক ফয়েজ

ঈদ খুশী আর আনন্দের। এক সঙ্গে সবাই মিলে ঈদ করবে এটাইতো ইসলামের দর্শন। এক আত্মা। এক বাক্য। বিশ্ব ব্যাপী ভাতৃত্ব। কিন্তু শুধু গোলমাল আমাদের দেশটা নিয়ে। প্রতি বছরই ঈদ নিয়ে গন্ডোগোল পাকিয়ে যায়। সারা বিশ্ব ঈদের আনন্দ করে ফেলে। আর আমরা একে আপরের শুকনো মুখ দেখে দেখে জ্বীভ চাটি। দেশের ভিতরেও অনেক যায়গায় ঈদ হয়ে গেলো। টেলিভিশনে দেখলাম এনিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটিকে দোষারোপ করছে এক পক্ষ। তাঁরা বলছেন, জাতীয় চাঁদ দেখা কমিটি দেশবাসীকে জিম্মি করে রেখেছেন। চাঁদ দেখা কমিটি বলছেন, চাঁদ দেখা না গেলে ঈদ হবেনা। মুসকিলে পড়েছে সাধারণ জনগন। আমার ছেলেটা আজ ঈদ হবে বলে সারা দিন বন্ধুদের নিয়ে ছিলো মাতোয়ারা। সন্ধ্যায় তার কি উত্সুক্য। একবার বাইরে যায়, আকাশে চাঁদ দেখতে চেষ্টা করে। আবার টেলিভিশনের সামনে খবরের জন্য ছুটে আসে। বন্ধুদের নিয়ে একটা হৈচৈ এ মেতে উঠেছিলো সে। ঈদ নিয়ে তার হাজার প্রশ্ন। "কেন আব্বু, সারা পৃথিবীতে এক সাথে ঈদ হতে পারেনা? পৃথিবীটা তো এখন ছোট। এক যায়গায় চাঁদ ঊঠলেই তো হয়। চাঁদ কি দু'বার উঠে?' আমি তার কথার উত্তর দিতে পারিনা। যখন শুনলো খোদ সৌদি আরবে ঈদ হয়ে গেছে। আমাদের দেশেও কোথাও কোথাও ঈদ হয়েছে। আর আমাদের হবেনা। তখন তার ভীষন মন খারাপ হয়ে গেলো। তারপর থেকে সে একেবারে চুপ। তার চোখে মুখে হাজার প্রশ্ন। সে বলতে পারেনা। আমি তার চোখের ভাষা, মুখের ভাষা পড়ি। আমার মেয়েটা বান্ধবীদের সাথে বেড়াবে বলে কানের ঝুমকো দুল, টিপ, কাজল সব নতুন করে কিনে রেখেছ। সারা দিন হাতে মেহেদীর আলপনা এঁকে রেখেছে। ওদের মা রান্নার সব আয়োজন যোগাড়ে রেখেছে। যাকাত ফিতরা সব শেষ। আজ ঈদ হবে বলে। অথচ সব আয়োজন বাঁসি হয়ে গেলো। জানা গেল, আজ ঈদ হবেনা। দু দিন পর কাল ঈদ হবে। বাঁসি ঈদ। আমার এক আত্মীয় সৌদি আরব থেকে ফোন করেছে। ওখানে ঈদ হচ্ছে। তাদের ঈদের আমেজও প্রায় শেষ। আর আমাদের হবে দুদিন পর। কিন্তু একই ধর্মের একই রেওয়াজে এ রকম হওয়ার কথা নয়। বৈজ্ঞানিক হিসাবেও পৃথিবীর এপ্রান্ত ওপ্রান্ত মাত্র বার ঘন্টার তফাত। ব্যাতিক্রম হলে খুব বড় জোর বার ঘন্টা হবে। কিন্তু দুই দিন কেন হবে?
সময়ের বিবর্তনে ইসলামের চিন্তাবিদেরা আনেক কিছুই পরিবর্তন করেছেন। ঈদের বিষয়টিও কি সংশোধন করা যায় না! বিশ্ব মুসলিম একই উম্মার মধ্যে। পৃথিবীটা একটা 'গ্লোবাল ভিলেজ' যদি হয়। এই ভিলেজের আমরা সবই কেন এক সাথে ধর্মাচার করতে পারবোনা !!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×