মেয়েদের বীচ ভলিবলে কি মানুষ ক্রীড়াকৌশল দেখে নাকি বিকিনি পরা শরীর দেখে ?
সাম্বা নৃত্যের মূল আকর্ষণ কি আসলেই নৃত্য ,নাকি নগ্নতা ?
শারাপোভা,ইভানোভিচের টেনিস খেলা হলে তাদের খেলার চেয়ে শরীর দেখার জন্যই দর্শক বেশী হয়না কি ?
মুন্নী,শিলা,ফেভিকল-এই আইটেম সং গুলোতে ''মেয়ে বলতেই পতিতা '' এই বার্তা দেয়া হচ্ছে না কি ?
প্রতিটি ছবিতে 'বিকিনি গার্ল' নামে আজকাল আলাদা চরিত্র আনা হচ্ছে… এটার উদ্যেশ্য কি ?
ব্লেড বা রেজারের বিজ্ঞাপনে যখন অর্ধোলঙ্গ হয়ে পুরুষের গাল টানো,তখন লোক রেজারের গুণ দেখে,নাকি তোমার রুপ দেখে ?
ব্র্যান্ড নিও গাড়ির সামনে মিনিস্কার্ট পরে পায়ের ওপর পা তুলে যখন লোলুপ ক্যামেরার সামনে পোজ দাও,তখন সবাই গাড়ির মাইলেজ,স্পীড দেখে নাকি তোমার
অনাবৃত পা দেখে?
বডি স্প্রের বিজ্ঞাপনে যখন স্প্রের গণ্ধে কামোন্মত্ত কুকুরীর মত নিঃশ্বাস নাও ,তখন মানুষ স্প্রের গুণ দেখে নাকি, তোমার অঙ্গভঙ্গী দেখে 'পুলকিত' হয়?
চকোলেটের বিজ্ঞাপনে যখন ঠোটে চকলেট মাখিয়ে জিহ্বা দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে চাট , তখন মানুষ চকোলেটের স্বাদ অনুভব করে,নাকি তোমার জিহ্বার?
সাবানের বিজ্ঞাপনে যখন বাথটাবে নিজের শরীর দেখাও ,তখন মানুষ সাবানের গুণ দেখে,নাকি বাথটাবের আড়ালে তোমার শরীরের না দেখা অংশ কল্পনা করে?
কেন বোঝাতে পারিনা তোমাদের যে , নারী স্বাধীনতার ধুয়া তুলে তোমাদের শোকেসে আবদ্ধ পণ্য করে রেখেছে সবাই … যার ইচ্ছা সে খেলে,ইচ্ছা না হলে ভেঙ্গে ফেলে…আজ আমরা যখন স্বেচ্ছায় তোমাদের মুক্ত করার সংগ্রামে নেমেছি , তোমরা চুপ কেন ?
আর কত ভাবে বোঝালে নিজেদের সম্মান টা রাখতে শিখবে ?
নিজের শরীর বিলিয়ে দেয়াটাই বর্তমানে আধুনিকতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



