somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হয়েছিল

১৮ ই মার্চ, ২০১০ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঙালি জাতিকে বিভক্ত করা হয়েছিল। তিনি বলেন, রাজনৈতিক কারণে নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। গতকাল বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আতাউর রহমান খান কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহববুল আলম হানিফ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহম্মেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। সৈয়দ আশরাফ আরও বলেন, পাপের দায় থেকে মুক্তি পেতে হলে আমাদের কে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। যত বাধা আসুক, যুদ্ধাপরাধীদের বিচার করব।
দেশের একটি কুচক্রী মহল যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে, যুদ্ধাপরাধীদের বিচার করা হলে দেশ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবে। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এ কথা শুনে বিভ্রান্ত হবেন না। যুদ্ধাপরাধীদের বিচার করা থেকে বিরত রাখার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি নেতাদের মধ্যবর্তী নির্বাচন দাবি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা কি মামা বাড়ির আবদার, যে চাইলেই পাওয়া যায়। মধ্যবর্তী নির্বাচনের কথা সংবিধানে উল্লেখ নেই। একমাত্র দেশের প্রধানমন্ত্রী চাইলেই দেশের মানুষের স্বার্থে এ নির্বাচন দিতে পারেন।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন। আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে হবে। দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। তাই আমাদের যেভাবেই হোক যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতীর চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকার তাদের ৫ বছরে দেশের কোন উন্নয়ন করেনি।
মাহববুল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের জনপ্রিয়তা কোন আসনে সবচেয়ে বেশি, সেখানকার এমপিকে পদত্যাগ করতে বলেন আমরা সেই আসনে নির্বাচন দিয়ে প্রমাণ করব আমাদের জনপ্রিয়তা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×