somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ম জাতীয় সংসদ নির্বাচন ভাবনা (আজকের পর্ব: যশোর ১)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের প্রাচীনতম জেলা শহরের একটি যশোর। ২৭ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় রয়েছে ৮টি উপজেলা, ৯টি থানা ও ৮টি পৌরসভা। জেলার মোট ইউনিয়নের সংখ্যা ৯১টি। জেলার মোট সংসদীয় আসন ৬টি। ২০০৮ সালের নির্বাচনে এ ৬টি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনের আগে এসব আসনের নৌকা প্রতীকের প্রার্থীরা এলাকার ও জনগণের ভাগ্যোন্নয়নে রাশি রাশি প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনের পর কেটে গেছে ৪ বছর। সরকারের শেষ সময়ে নির্বাচনী এলাকার জনগণ পাওয়া-না পাওয়ার হিসাব কষতে শুরু করেছেন। অপরদিকে আগামী নির্বাচনকে ঘিরে মাঠ গরম করতে শুরু করেছেন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। আসন্ন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন কি না সে বিষয়টি নিশ্চিত না হলেও দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন আর রঙ-বেরঙের প্লাকার্ড ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ নীরবে করছেন জনসংযোগ। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা রাখঢাক না করে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। জনসংযোগের পাশাপাশি তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে ভোটারদের দোয়া কামনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যশোরের ৬টি নির্বাচনী এলাকা ঘুরে স্থানীয় জনগণ ও রাজনীতিবিদদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এই প্রতিবেদক। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৮৫ যশোর-১ সংসদীয় আসন। সোয়া ৩ লাখ জনবসতির এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার। গত সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আকিজ গ্রুপের অন্যতম পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শেখ আফিল উদ্দিন ৯৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এই নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমান ৮৮ হাজার ৭০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি দু’জনের জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনের আগে শেখ আফিল উদ্দিন এলাকায় প্রায় ১০০টিরও বেশি ছোট বড় জনসভা করেন। করেন কয়েকশ’ পথসভা। এছাড়া প্রতিটি ইউনিয়নে করেন ব্যাপক জনসংযোগ। এ সময় তিনি এলাকার উন্নয়নে বেশকিছু প্রতিশ্রুতি প্রদান করেন। নাভারণ স্কুলমাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি শার্শাকে নতুনভাবে এবং বেনাপোলকে আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। এছাড়া এলাকার বেকারত্ব ও সন্ত্রাস দমনে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে শেখ আফিল উদ্দিন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন। এ মঞ্চে শেখ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের পর পার হয়েছে ৪ বছর। এখন হিসাব মেলাচ্ছেন এলাকার জনগণ। এমপি’র কর্মী-সমর্থকদের ভাষ্য হচ্ছে শেখ আফিল উদ্দিন এমপি হওয়ার পর শার্শার চেহারা পাল্টে গেছে। এখানে কোন রাজনৈতিক সহিংসতা নেই। এলাকার উন্নয়নে এমপি রাষ্ট্রীয় বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন। এলাকার শিক্ষার মানোন্নয়নে তিনি এক যুগান্তকারী ভূমিকা পালন করছেন। এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই, শিক্ষাসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে স্কুলে যাওয়া শিশুদের শিক্ষা গ্রহণে সহায়তা করছেন। এছাড়া এলাকার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রদানের মাধ্যমে তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণ করছেন। তবে নেতা-কর্মীদের এসব বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। তাদের বক্তব্য গত ৪ বছরে শার্শা বা বেনাপোলে বিএনপি কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। দলের নেতা-কর্মী ও সমর্থকরা সব পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যশোর-১ শার্শা আসনে মাঠ গরম করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন আগামী নির্বাচনেও নৌকার টিকিট পাচ্ছেন এমন আভাস দিচ্ছেন দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। তবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা ইনচার্জ পুলিশের সাবেক আইজিপি মাহাবুবুর রহমান এবার নৌকা প্রতীকে নির্বাচন করার আগ্রহ নিয়ে এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে ধানের শীষের টিকিট পেতে দলের ৪ জন নেতা চেষ্টা-তদবির চালাচ্ছেন। এলাকায় জনসংযোগ বা সভা সমাবেশ করতে না পারলেও দলের হাইকমান্ডের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এরা হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সেক্রেটারি হাসান জহির, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ শামছুর রহমান, সাবেক এমপি আলী কদর ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা মহসিন কবীর। এছাড়া গত নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমান আগামী নির্বাচনে ফের জোটের মনোনয়ন লাভের চেষ্টা করছেন। অপরদিকে নির্বাচনকে সামনে করে এলাকায় জনসংযোগ শুরু করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও দলের বহিষ্কৃত নেতা মফিকুল হাসান তৃপ্তি। তিনিও চেষ্টা করছেন ফের দলে স্থান পেতে ও দলীয় মনোনয়ন লাভের জন্য। তবে শেষ পর্যন্ত এই আসনে কে দলীয় মনোনয়ন পাবেন তা দেখার জন্য অপেক্ষার বিকল্প নেই। তবে যোগ্য প্রার্থী মনোনয়নের ওপর নির্ভর করছে দলের জয় পরাজয়। যশোরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রান বেনাপোল বন্দর। ফলে এ আসনের এমপির ওপর দলের ভাবমূর্তি অনেকটা নির্ভর করে। তাছাড়া বাংলাদেশ ভারতের মেইন সড়ক যোগাযোগের মাধ্যম হচ্ছে বেনাপোল ল্যান্ড পোর্ট। ফলে এ আসনের এমপিকে অনেক দায়িত্বশীল ভুমিকা পালন করতে হয়।

এ ধরনের আরও বেশ কিছু আসন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×