বয়ঃসন্ধির পর ছেলেমেয়েরা মা-বাবার কাছে গোপন এক রহস্যে পরিণত হয়। ছেলেমেয়ের বয়স ১২-১৩ বছর পার হওয়ার পর মা-বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ভেবে যে, যাক ওরা বড় হয়েছে। এখন থেকে নিজের ভালো-মন্দটা বুঝে-শুনে চলতে পারবে। কিন্তু ঘটে তার উল্টোটি।
ছেলেমেয়ে বড় হয়েছে বলে মা-বাবা ওদের একটু স্বাধীনতার স্বাদ নিতে দেন। আর এতেই ঘটে বিপত্তি। কেননা স্বাধীনতা পেয়ে দিনে দিনে ওরা হয়ে ওঠে বেপরোয়া। ওরা নিজেকে ‘বড় হয়ে গেছি’ ভাবতে শেখে। ভাবে, কাউকে আর তোয়াক্কা না করলেও চলবে। এ অবস্থা দেখে মা-বাবা হঠাৎ সচেতন হয়ে পড়েন। যাকে তারা মনে করেছেন বড় হয়েছে, সে যে আসলে বড় হয়নি, এটা বোঝার পর নতুন এক দুশ্চিন্তা তাদের জাপ্টে ধরে। সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে রক্ষণশীলতার ঘেরাটোপে বন্দি করার চেষ্টা করেন। আর ছেলের জন্য জারি করেন কঠিন কঠিন নিষেধাজ্ঞা। এরপর ঘটতে থাকে নানারকম সমস্যা। মা-বাবা আর কুলিয়ে উঠতে পারেন না। অপরদিকে ছেলেমেয়েরা পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করতে থাকে। তখন মাবা-বাকে মনে করে তাদের ঘোর শত্রু।
দুই.
একটা ভুল ধারণা কমবেশি আমাদের সবার মনেই আছে। আমরা মনে করি ১২ বা ১৩-তেই মানুষের বোধশক্তি পূর্ণতা পেয়ে যায়। তাই ছেলেমেয়েদের প্রতি প্রত্যাশা বাড়ে। তাদের কোনো অপরিপূর্ণ কাজকে আমরা সমর্থন বা গ্রহণ করতে পারি না। যেমনটি ঘটে পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে। তাছাড়া প্রতিটি কাজেই থাকে মা-বাবার সজাগ দৃষ্টি। ‘এটা করেছো কেন, ওটা করোনি কেন?’ এ ধরনের প্রশ্নের পর প্রশ্নে ওরা একেবারে মরিয়া হয়ে ওঠে। অথচ মা-বাবা বুঝতেই চান না, ওরা যে অপরিপক্ক। কিংবা ওদের এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়নি।
বিজ্ঞানীদের মতে, ২৫ বছরের আগে মানুষের বোধশক্তির পূর্ণতা আসে না। আসলে শৈশবের পর খুব সামান্যই বৃদ্ধি ঘটে মস্তিষ্কে, বিশেষত টিনএজে পা দেওয়া পর্যš। তাই টিনএজ হচ্ছে মানুষের জীবনে সবচে জটিলতম একটা অধ্যায়। এ সময় মস্তিষ্কে পরিবর্তনের তোলপাড় শুরু হয়। এর ভেতর দিয়েই পরিপক্কতা আসে মস্তিষ্কে। সবচেয়ে আগে ম্যাচিউরিটি আসে মস্তিষ্কের যে অঞ্চলগুলোর, তার মধ্যে আছে দেখা, শোনা, স্পর্শ এবং স্থানসংক্রান্ত জ্ঞান। এর পরের ধাপে ম্যাচিওরড হয়ে এই কাজগুলোতে সহায়তা করে এমন অঞ্চলগুলো। যেমন রাতের অন্ধকারে সুইচ খুঁজে পেতে সাহায্য করবে যে অঞ্চল। মস্তিস্কের যে অঞ্চলটি সবচেয়ে বেশি ম্যাচিওরড হয় তা হলো ‘সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতা। অর্থাৎ প্যানিং, চিন্তার শৃঙ্খলা, আবেগ সংযত করা, কাজের প্রায়োরিটি স্থির করা, কার্যকারণ বিশ্লেষণ করা ইত্যাদি।
এ বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



