টেনশনজনিত মাথাব্যথার ধরন
বিভিন্ন মানুষের বিভিন্ন রূপে হতে পারে। যেমন_
* এ ধরনের মাথাব্যথা শুরু হয় মাথার দুই পাশ দিয়ে, তারপর কোনো কোনো রোগীর পেছনে এবং কারো কারো মাথার ওপরে ব্যথা অনুভূত হয়।
* মাথাজুড়েও ব্যথা অনুভূত হতে পারে।
* মনে হয়, মাথায় কেউ চাপ দিয়ে ধরে রেখেছে।
* ব্যথা দীর্ঘদিন স্থায়ী হতে পারে, তীব্রতা কম-বেশি হতে পারে, তবে এ মাথাব্যথা নিয়ে রোগীরা তাঁর স্বাভাবিক কাজকর্ম মোটামুটি চালিয়ে যেতে পারেন।
* ব্যথা সকালে শুরু হয়ে সারা দিন-রাত থাকতে পারে এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাথাব্যথার তীব্রতা বাড়তে পারে।
* তীব্র শব্দে ব্যথার অনুভূতি বেড়ে যেতে পারে।
কারণ
* পারিবারিক সমস্যাই বেশির ভাগ ক্ষেত্রে দায়ী। যেমন বহু দিন স্বামী-স্ত্রীর আলাদা বসবাস, পরকীয়া, পরস্পরের প্রতি অবহেলা, শাশুড়ি-ননদ-দেবরের সঙ্গে অমিল, ঝগড়া-ফ্যাসাদ, স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে অসুখী ইত্যাদি।
* টিনএজ মেয়েদের মধ্যে এ ধরনের মাথাব্যথা বেশি লক্ষ করা যায়। মেয়েটি হয়তো কোনো ছেলেকে পছন্দ করে; কিন্তু তা মা-বাবাকে বলতে পারছে না। এ ধরনের মানসিক কষ্ট তার মাথাব্যথার কারণ হিসেবে দেখা দিতে পারে।
* অনেক শিক্ষার্থীর পরীক্ষা এলেই মাথাব্যথা শুরু হয়। যথাযথ প্রস্তুতির অভাব, অভিভাবকের চাপ ইত্যাদি এর কারণ।
* পারিবারিক অশান্তি সন্তানদের মধ্যে এ ধরনের মাথাব্যথার কারণ হতে পারে।
করণীয়
প্রথমেই দেখতে হবে, অন্যান্য অসুখের কারণে মাথাব্যথা হচ্ছে কি না। যদি না হয়, তবে মানসিক রোগ বিশেষজ্ঞের দ্বারা নিয়মিত চিকিৎসা করালে রোগী সুস্থ হয়ে উঠবে। সে জন্য প্রয়োজন রোগীকে কাউন্সেলিং করা_এটা কী ধরনের রোগ, এর কারণ কী? পরিণতি কী? কেন বেড়ে যেতে পারে? কিভাবে চললে, কিভাবে চিন্তাচেতনা এবং মনের আবেগ-অনুভূতি পরিবর্তন করলে সুস্থ জীবন যাপন করা যায় ইত্যাদি। সঙ্গে লাগতে পারে ওষুধ, রিলাঙ্শেন থেরাপি।
এ ধরনের আরও অনেক ফিচার সমৃদ্ধ একটি পেজ দেখতে এখানে ক্লিক করতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



