মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইলটা তাদের কানের অংশ হয়ে উঠেছে। একদিন মন্টু বলল, জানো, মোবাইলে এত বেশি কথা বললে নাকি অসুখ-বিসুখ হয়। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান-প্রদান করব। শুনে মলি বলল, আইডিয়াটা ভালো, কিন্তু চিঠি দেব কী করে?
মন্টু : কেন? কবুতরের পায়ে বেঁধে!
ব্যস। পরদিন থেকে শুরু হলো চিঠি আদান-প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একদিন মলির কাছে উড়ে এলো কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই। নিয়ম ভেঙে মন্টুকে ফোন করে বসল মলি, কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি?
মন্টু : আহ্! বুঝলে না? ওটা মিসকল ছিল!
এ ধরনের আরও সুন্দর সব কৌতুক ও বিভিন্ন আপডেট খবরাখবর জানতে এই পেজটির সঙ্গে থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



