somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অফিসে সহকর্মীর সাথে মানিয়ে চলার কিছু টিপস

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মক্ষেত্রেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। পরিবারের সদস্যদের সঙ্গে যে সময় আমরা কাটাই তার থেকে অনেক বেশি সময় আমাদের সঙ্গী হয়ে থাকেন সহকর্মীরা। কাজেই তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে 'ডুজ' আর 'ডোন্টস' সম্বন্ধে ধারণা থাকাটাও বেশি জরুরি।

কি করবেন :
সহকর্মীদের সঙ্গে ব্যবহারে এবং কাজের ক্ষেত্রে একটা ফর্মালিটি মেনটেন করুন। তাদের সঙ্গে ইন্টার্যাকশনে স্বচ্ছতা বজায় রাখুন।
* শেয়ার করে কাজের অভ্যাস তৈরি করুন। সহকর্মীর কাজে কোনো অসুবিধা হলে নিজে থেকে তাকে সাহায্য করতে এগিয়ে যান।
* কোনো সহকর্মীকে দেখে হাসুন, সময়ে সময়ে কুশল বিনিময় করুন। বিচ্ছিন্ন হয়ে না থেকে সবার সঙ্গে মিলেমিশে চলুন।
* অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের কাজ নিজেই করুন। কেউ ভালো কাজ করলে তাকে সেই কাজের স্বীকৃতি দিন। আপনার কাজে ভুল হলে অযথা তর্ক না করে ক্ষমা চেয়ে নিন।
* সহকর্মীদের সঙ্গে ব্যবহারে সংযত হোন। গলার স্বর মার্জিত ও নমনীয় রাখুন। অশালীন শব্দের ব্যবহার সম্পর্কে সচেতন হোন।
* পরনিন্দা-পরচর্চার মতো বিষয় এড়িয়ে চলাই ভালো। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। প্রয়োজনে মধ্যপন্থা অবলম্বন করুন।
* কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ তীব্র হলেও তা যেন ঝগড়া বা স্থায়ী অশান্তির দিকে না যায়। ঠাণ্ডা মাথায় পারস্পরিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। কখনো উত্তেজিত হয়ে কথা বলা ঠিক নয়।

কি করবেন না :
পাশে বসা সহকর্মীটি কার সঙ্গে কথা বলছেন, কি এসএমএস করছেন অথবা কি কাজ করছেন, তা আড়ি পেতে দেখা বা শোনার চেষ্টা করা একদম অনুচিত। এ নিয়ে অযথা কৌতূহলও প্রকাশ করবেন না।
* অফিসে বসে ফোনে অনেকক্ষণ ধরে আড্ডা মারা বা কোনো সহকর্মীর কাজে বারবার বাধা দিয়ে গল্প করার প্রবণতা এড়িয়ে চলুন।
* কোনো সহকর্মীর প্রতি বিরূপ মনোভাব থাকলে তার সামনে প্রকাশ করবেন না। অন্যদের সঙ্গে আলোচনার সময়ও কথায় কথায় বারবার এই মনোভাব ফুটিয়ে তুলবেন না। এতে সহকর্মীটির কানে এই কথা গিয়ে তার সঙ্গে আপনার কাজের সম্পর্ক নষ্ট হতে পারে।
* কোনো সহকর্মীকে নিয়ে কুৎসা রটাবেন না এবং কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলবেন না। ছোটখাটো ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহকর্মীদের নিয়ে অভিযোগ করার প্রবণতা ঠিক নয়।
* কোনো সহকর্মীর ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার সময়ও মাত্রা ছাড়াবেন না। নিজের রাগ-দুঃখের বোঝা সামনে অন্যের ওপর চাপাতে থাকলে তা আপনাকে বিরক্তিকর করে তুলতে পারে।
* নিজের ডেস্ক ও আশপাশ অগোছালো, অপরিচ্ছন্ন করে রাখবেন না। কোনো সহকর্মীর সিটে বসে কাজ করলে ছড়িয়ে-ছিটিয়ে উঠে যাবেন না।

সেক্সুয়াল হ্যারেজমেন্ট
কোনো সহকর্মীর ব্যবহার অশালীন মনে হলে তা নিয়ে প্রথমেই বেশি মাথা না ঘামিয়ে উপেক্ষা করুন। প্রয়োজনে আপনার বিশ্বস্ত কোনো সহকর্মীর সঙ্গে পরামর্শ করুন। অথবা ওই ব্যক্তিবিশেষের সঙ্গে ভদ্রভাবে খোলাখুলি কথা বলুন। তবে খুব বেশি অসুবিধা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এ ধরনের আরও অসংখ্য বিষয়ে জানতে এই পেজটি আপনার জন্য আমরা সাজিয়েছি। একবার ঢু মেরে দেখতে পারেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×