------------------------ ( বদরুল আলম )
হাটার তালে,হঠাৎ যদি,ভুমির পানে দেখ
তাকিয়ে থাকো তাকিয়ে থাকো নতুন কিছু শেখ।
বন্ধু জানো? তোমার হাটার গন্তব্য কোথায়?
শেষ ঠিকানা,প্রযত্নে মরণপুরি সেথায়।
কোনসে ট্রেনের যাত্রী হয়ে চলছ মনের সুখে
কোনসে স্বপন আলোক শিখা জ্বলছে চোখে মুখে।
তোমার ট্রেনের গন্তব্য ঐতো মরণপুর
বন্ধু এইতো এসেই গেল আরতো নহে দুর।
সকাল ছুটে বিকেল পানে, দিনের মরণ হবে
জীবন ছুটে মরণপানে, কেবল স্মৃতি রবে।
জীবন সেতো মাত্র কিছু সেকেণ্ডেরই লীলা
জীবন যেন মেঘের সাথে শুভ্র বর্ণ শীলা।
অনেক স্বপ্ন অনেক আশা অনেক মধুর খেলা
শিশির সম শুকিয়ে যাবে সাঙ্গ হবে মেলা।
জীবন সেতো আধার রাতে বিদ্যুৎএরই ঝলক
হারিয়ে যাবে,ফুরিয়ে যাবে ফেলতে চোখের পলক।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




