somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগমনী

১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের এই সন্ধ্যায় গরম চাদরের উষ্ণতা মনে করিয়ে দিচ্ছে দেখতে দেখতে বছরটা শেষ হয়ে আসল, তাই না?

আসুন না একটু ফিরে তাকাই পেছন দিকে। কি মনে পরে গেল? বছর শেষে স্কুলের নতুন ক্লাসে উঠার কথা, নতুন বইয়ের সেই অদ্ভুত গন্ধের কথা কিংবা স্কুলের নতুন জামা জুতার কথা।

কি? বুকে কোথায় যেন একটা চিনচিন ব্যাথা অনুভব হচ্ছে, তাই না? বের হয়ে আসছে একটা দীর্ঘশ্বাস? চলুন, এবার না হয় একটু অন্যদিকে তাকাই। একটু ফিরে দেখি ফেলে আসা বছরের প্রাপ্তি অপ্রাপ্তি গুলো। মনটা খারাপ হয়ে যাচ্ছে কি?

থাক না, নাই বা করলাম প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব গুলো। কি লাভ প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব মিলিয়ে মন খারাপ করার, তার থেকে আসুন বরং নতুন বছরটা কে নতুন করে শুরু করার চেষ্টা করা যাক। নতুন বছরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা যাক। গুছিয়ে নেই ফেলে রাখা কাজগুলো। মনের অপূর্ণ ইচ্ছা গুলো কে পূর্ন করতে নতুন উদ্দমে জেগে উঠুন। আর কেউ যদি বলে ”তোমাকে দিয়ে হবে না”, তাকে বলুন “অপেক্ষায় থাকুন”।

ভাবছেন কিভাবে শুরু করবেন? নিজের মনটাকে দিয়েই শুরু করা যাক না কেন? প্রথমে আপনার মনের হতাশা গুলোকে বলুন ”শুভ বিদায়”। এবার শুরু করে দিন নতুন বছরের প্রস্তুতি। অবাক করে দিন না আপনার ছোট্ট বেলার সেই খেলার সাথীটিকে একটা চিঠি দিয়ে, প্রিয় মানুষটিকে না বলা কথাটি বলে। আচ্ছা একটু ভেবে দেখবেন. নতুন করে লেখালেখিটা শুরু করলে কেমন হয়? বসে পড়ুন না লেখার খাতাটা নিয়ে। এই যে আপনাকেই বলছি, আপনার সদ্য জম্ম নেওয়া শিশুটির হাসি দিয়ে কিংবা যে নতুন অতিথিটি পৃথিবী আসছে তার কথা চিন্তা করে বছরটা শুরু দেখবেন সব হতাশা কেটে গেছে।

মুছে ফেলুন আপনার ক্যামেরার লেন্সে জমে থাকা ধুলো গুলো। আবার চোখ রাখুন না সেই ক্যামেরাটায়। বিশ্বাস করুন, কিচ্ছু বদলায়নি, চেয়ে দেখুন না একটি বার, পৃথিবীটা সেই আগের মতই রঙ্গিন আছে । ধূলোপড়া গিটারের জংধরা তারগুলোতে হাত বুলান আর একবার। ফের একবার বাজান না, মনের কোনে লুকিয়ে থাকা সেই অদ্ভুত অজানা সুর। অনুভব করুন পৃথিবীটা সেই আগের মতই ছন্দময় আছে। খুঁজে বের করুন সেই পুরাতন বাক্সটা। খুলে দেখুন সেই পুরাতন ডাইরি, জমান চিঠি, ডাকটিকিট, স্টিকার আর তার সাথে আনন্দের মুর্হূত গুলো। একটু কষ্ট করে আয়নার সামনে গিয়ে দাঁড়ান,দেখুন আপনার মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক হাসি, আর এই হাসিটা দিয়েই শুরু করুন না নতুন বছরটা। এই হাসিটা কে সারাটা বছর ধরে রাখতে চাইলে খুঁজে বের করুন নিজেকে, যাকে হারিয়ে ফেলেছেন নিজেরই মাঝে।

উঠে পরুন, ঝটপট খুঁজে নিন হারিয়ে যাওয়া নিজেকে। শুরু করুন নতুন বছরটা ঠিক যেমনটি আপনি চান সেই ভাবে। ধূসর হয়ে যাওয়া জীবনটাকে রঙ্গিয়ে তুলুন নিজেকে। আসছে বছরটি আপনার জন্যই অপেক্ষা করছে, অপেক্ষা করছে নতুন বছরের নতুন দিন গুলো। শুধু একটু চেষ্টা করুন আপনার আপনাকে নিয়ে পথ চলার। দেখবেন সব ক্লান্তি সব হতাশা কোথায় হারিয়ে গেছে। আনন্দ ঘিরে রেখেছে আপনাকে।

তো?

এবার শুরু করে দিন নতুন বছরের প্রস্তুতি, নতুন করে পথ চলা......................
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×