এক খন্ড মেঘ, এক চিলতে রোদ
এক মুষ্টি ভালোবাসা
একটা নতুন দিন, একটা স্বপ্ন ছোঁয়া
আরেকটা স্বপ্ন অকালেই ঝরে যাওয়া।
এইতো একটা জীবন, এইতো একটা পথ
থমকে গিয়েই থেমে যাওয়া
আরেকটা স্বপ্ন অকালেই ঝরে যাওয়া।
দীর্ঘ চলার পথ, একটু কথার ভুল
পথকে আবার পাল্টে দেয়া
আরেকটা স্বপ্ন অকালেই ঝরে যাওয়া।
চলনা বন্ধু সব, ভুলে যাই সব ভুল
ফিরে আসি আগের পথে
নতুন শপথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

