!!বাবা!!
.
বাবা কতদিন হয়নি বসা,
তোমার পাশে করে গা ঘেষাঘেষি।
বাবা কতদিন ধরে হাটা হলোনা,
আঙ্গুল ধরে তোমার পাশাপাশি।
.
বাবা শৈশবের কত স্মৃতি
আজ গিয়েছি সব ভুলে।
তবে মনে আছে আজো
নিয়ম করে জুস খেতাম
প্রতি রাতে প্রাণ খুলে।
.
বাবা বাল্যশিক্ষায় ভর্তি হয়ে,
ম্যাডামকে না বুঝে গালাগাল।
বাবা অমর গাছের ডালে তুমি
পিটিয়ে তুলেছ ছাল।
.
বাবা ক্লাস ওয়ানটা ভালোই কাটালাম
ক্লাস টুতে এসে
স্কুল পালানোর ভূতটা হঠাত্
মাথায় জুড়ে বসে।
.
একবার স্কুল পালিয়ে তোমার
মার খেয়েছিলাম খুব
সেই থেকেই যে পালিয়েছে
আমার স্কুল পালানোর ঝোক।
.
বাবা আজ প্রাইমারী গেল,মাধ্যমিক গেল
চুকিয়েছি কলেজের পাঠ
আজ কতদিন হলো বুলোনো
হলোনা মাথায় তোমার হাত।
.
বাবা তোমার ভালোবাসা আর শাসন গুলো,
আজ দূরে রয়েছে প্রায়
দশটি বছর ধরে
তোমার দুষ্টু মিষ্টি শাসনগুলো
আজ মনে পড়ছে বারেবারে।
.
বাবা তোমার তরেই ভালবাসাগুলো
তোমার তরেই সব
আজ সময় অসময়ে তোমায়
ভাল বাসছি অসম্ভব।।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




