ছোটবেলা থেকে শুনে আসা ভালোবাসার গল্পগুলো এই বর্তমানে এসে দ্বিধায় ফেলে দেয় । মনে হয় , এমন কি সত্যি ই ছিল নাকি আরব্য রজনীর মত এও কল্পনা । কারন এখনকার ভালবাসায় আগের সেই শুদ্ধতা কিংবা শুভ্রতা কোনটাই নেই । শুনতে একটু বেসুরো লাগছে । কিন্তু এটাই সত্যি , নগ্ন বাস্তব ।
ভালবাসা নাকি স্বর্গীয় , এক মানসিক সুখের নাম । এসব এখন রূপকথা । ভালবাসা এখন আর মানসিকতায় সীমাবদ্ধ নেই । আজকালকার ভালবাসায় অভিকর্ষ বল ক্রিয়া করে । পার্থক্য একটাই ; বস্তুর উপর ক্রিয়ারত অভিকর্ষ বল তার মাটিতে পতন ঘটায় , আর ভালবাসার ক্ষেত্রে ঘটিয়েছে অধঃপতন ।
আভিধানিক অর্থ খুঁজতে গেলে বিপরীত লিঙ্গের মানুষের মধ্যের ঐশীক আকর্ষণ ই ভালবাসা । পশুপাখির ক্ষেত্রে যা ঘটে তা জৈবিক তাড়না ছাড়া কিছুই না । তাহলে এখনকার বিবেচনায় মানুষকে পশু বলতে বাধা কোথায় ?
কোথায় যেন একটস্লোগান পড়েছিলাম । ' আসুন , আবার আমরা মানুষ হই ।'
মানুষ কি না পারে । বিবর্তনের এতগুলো ধাপ পেরিয়ে এই একবিংশ শতাব্দীতে আমরা পশুত্বে উপনীত । মানুষের বিবর্তনের ধারা কি চক্রাকার ? হয়তোবা ।
নারী পুরুষের মধ্যে ভালবাসার বিষয় গুলোকে আমরা বলি রসায়ন । যে কোন বিক্রিয়াতেই প্রভাবক অনেক বড়ো অবদান রাখে । পুরনো সেই সোনালি সময়ের সীমাহীন ভালবাসায় যেসব প্রভাবকের উপস্থিতি রাসায়নিক ক্রিয়া কে তরান্বিত করতো তাদের প্রভাবন ক্ষমতা এই যুগে আর কাজ করে না । এখনকার প্রভাবক হল অর্থ-সম্পদ, স্ট্যাটাস , আর সবচেয়ে বেশি জৈবিক তাড়না ।
অনেকেই বলে, 'ভালো থেকে কি লাভ ? কেউ ভালো না । আমি কেন ভালো থেকে সাধু সাজবো ? আমিও আনন্দ করবো । ভালো কাউকে পেলে 'PURE!!!' কাঊকে পেলে নিশ্চয়ই এগুলো করতাম না।'
মনটাই যেখানে হয়ে গেছে ডাস্টবিন সেখানে শরীর নিয়ে শুদ্ধতার প্রশ্ন কি মানায় ? মন শুদ্ধ হলে কিসের ক্ষমতা শরীর কে অশুদ্ধ করে । ভেজা শরীরে শুকনো কাপড় পরতে চাওয়া বাতুলতা মাত্র ।
ভালবাসা কি? সবাই বলে ,
ভালবাসা অধরা ভালবাসা ।
পরিবর্তন তো আমাদের হাতেই । আগে নিজে তো শুদ্ধ হই ! ভাগাড়ে কখনও ফুল গন্ধ ছড়ায় না ।
প্রকৃতি সমতা পছন্দ করে । সৃষ্টিকর্তা তাই ই দেন যা আমাদের প্রাপ্য । এক হাতে দু মুঠো খাবার আশা করা বোকামি নয় কি?
সবকিছুই একটা সীমায় আবদ্ধ । সীমার বাইরে আবার অসীমতা । একবার অসীমে পা বাড়ালে পথের দিশা পাওয়া সম্ভাব্যতার সীমা অতিক্রম করে ।
আমরা এখনও পারি । ক্ষণিকের আনন্দ যা কিনা আমাদের ই আস্তাকুড়ে ফেলে দেয় সেই নিন্দিত আনন্দকেই আমরা ছুড়ে ফেলি না কেন ?
যৌবনের জোয়ার তো সারাজীবনের না । ক্ষণিকের জোয়ারের শেষে ভাটা তো একদিন আসবেই । কুঁচকে ওঠা চামড়া যৌবনের প্রতিফলন ক্ষমতা হারিয়ে ফেলবে । তখন বয়সের ভারে নুয়ে পড়া মেরুদণ্ডে শুদ্ধতাই হবে শক্তি ।
সিদ্ধান্ত আমাদের ই । কিছুদিন দৌড়ে বাকি জীবন পঙ্গু থাকার চেয়ে সারাজীবন হাঁটাই কি ভালো নয়???
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



