somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আধুনিকতা" .............. নির্লজ্জতার প্রতিশব্দ ?

০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার ভাগ্নি নুস্রাত এর জন্মদিন। ৮ এ পা দিলো এবার। আমি ভুলেই গিয়েছিলাম। আপা ফোন দিয়ে বলল বাসায় যেতে। গিয়ে দেখি কেক-টেক নিয়ে বিশাল আয়োজন। ভাগ্নি বলল ' মামা, আমার জন্য কি এনেছ ?' জিভ কেটে বললাম ' ইশ , ভুলে গেছি ' । ' ওসব চলবে না। এখনই আমার শপিং করে দিবা ।'.........ভাগ্নি বলল । সেইদিনের পুচকি কত কথা শিখেছে । অগত্যা বের হলাম ওকে নিয়ে । শপিং সেন্টারের এক দোকানে ঢুকে বললাম ছোটদের থ্রি-পিছ দেখাতে । নুস্রাত চিৎকার করে বলল ' আমি থ্রি-পিছ পরবো না । আমি জিন্স আর টিশার্ট কিনবো । আমি স্মার্ট না !!!! ' শুনে আমি আকাশ থেকে মাটিতে পড়লাম । আপা কে ফোন দিয়ে বললাম । আপা বলল ' আজকালকার মেয়েরা ত এগুলোই পরে । যা চায় কিনে দে ।' আপার কথায় এবার মাটি থেকে চলে গেলাম সোজা পাতালে ।
একটা কথাই মনে হল । 'আধুনিকতা' র সংজ্ঞা আসলে কি ?

সভ্যতা যত আধুনিক উপহার কি ততটাই অসভ্য ?

আমি ই বোধহয় ভুল জানতাম। সভ্যতার মাপকাঠি নাকি জাতির আচরণ আর আব্রুতে । এখন দেখি পুরো উল্টা । একেই বোধহয় বলে " জেনারেশন গ্যাপ " । সভ্যতা এখন অনেক বিবর্তিত ।
সবকিছুই সময়ের সাথে বিবর্তিত হয় । কিন্তু মানুষ ত সৃষ্টির সেরা জীব । তাকে তো বিবর্তন নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়া হয়েছে ।

মানুষের সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার । বাবা-মা ই যদি আধুনিকতার নামে সন্তান দের উচ্ছৃঙ্খলতার শিক্ষা দেন তাহলে কার সাধ্য তাদের শৃঙ্খলার শিক্ষা দেয় ।

গায়ে কাপড় না রাখাই যদি হয় আধুনিকতা , তাহলে সমগ্র পশুপাখিরা তো মানুষ থেকে বেশি আধুনিক !!

ছোট্ট একটা গল্প বলি । জনৈক ব্যাক্তি প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো র কাছে একটি সম্পূর্ণ নগ্ন মেয়ের ছবি নিয়ে গিয়ে বললেন , ' দেখুন, কি অশ্লীল ' । শিল্পী হেসে বললেন , ' এটা তো অনেক সুন্দর একটা ছবি '। এরপর তিনি রং-তুলি দিয়ে ছবির মেয়েটির হাতে ও পায়ে কালো মোজা এঁকে দিলেন আর বললেন , ' এখন এটা চূড়ান্ত অশ্লীল ' ।
অর্থাৎ ঢেকেও না ঢাকা কিংবা শরীরকে এমনভাবে উপস্থাপন করা যা অন্যের পশুত্বকে জাগ্রত করে তাই অশ্লীলতা । তাহলে আধুনিকতা আমাদের পোশাক আর অঙ্গভঙ্গির যে ক্যাটালগ দিয়েছে তা আসলে কি ?

এটা বিষয়বস্তুর প্রেক্ষাপটে একটা উদাহারন মাত্র । এখন যদি কেউ সম্পূর্ণ দিগম্বর হয়ে সৌন্দর্যের চতুরদশ্তম বংশধারা পর্যন্ত উদ্ধারকার্যে উৎসাহী হয়ে ওঠেন তাহলে সেটা কতটা সমীচীন হবে তা নির্ভর করে আপনি কতটা "মানুষ" তার উপর ।

আমরা তো পোশাক পরি লজ্জা ঢাকার জন্য । তাহলে পোশাকের কাঁটাছেঁড়া করে সবাইকে স্যাম্পল দেখানোর তো মানে হয় না । যদি আমরা মনে করি যে মানুষ আর পণ্য এর মধ্যে এখনও পার্থক্য আছে । কথাটা শুধু নারী নয় বরং অনেক পুরুষের জন্য ও যাদের প্যান্ট -শার্ট এ প্রায়ই দেখা যায় যত্নের আঁচড় ।
লজ্জা এমন জিনিস যা নারীপুরুষ সবার থাকতে হয় ।

আমাদের সমাজের অন্যতম কিছু ক্ষত হচ্ছে ইভটিজিং , ধর্ষণ , পরকীয়া ইত্যাদি যার প্রধান কারন উচ্ছৃঙ্খল পোশাক আর আচরণ ।
নিজেকে পণ্য হিসাবে উপস্থাপন করলে ভোক্তা তো তা পেতে চাইবেই । তা সে কিনেই হোক কিংবা অন্য কোন অনৈতিক উপায়ে ।
স্বাভাবিক শালীন পোশাকে কি আধুনিকতা বাধাগ্রস্থ ? মনে হয় না । বরং অশালীনতা আধুনিকতাকে কলঙ্কিত করে ।

নগ্নতা, তা পোশাকেই হোক কিংবা আচারে ; কখনই আধুনিকতাকে সংজ্ঞায়িত করে না। বরং সভ্যতাকে অতীতে ঠেলে দেয় ।
সবচেয়ে জরুরী মানসিকতার পরিবর্তন অর্থাৎ সুচিন্তার পরিবর্ধন । আর এক্ষেত্রে সবচেয়ে বড়ো ভূমিকা পরিবারের ।

কারন, শেকড়ের শক্তি ভালো ফসলের পূর্বশর্ত ।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×