গিয়েছিলাম দুই রুম মেট ট্রেড ফেয়ার দেখতে
অবাক হলাম বিক্রেতাদের চড়া দাম হাঁকতে
একটা স্যাম্পু - একটা টুথপেষ্ট আর কিছু কিনি নাই
পকেটে যত টাকা ছিল , রয়ে গেল পুরোটাই ...!
মেলার পরে - বেলা শেষে রাস্তায় নেমে দেখি
বাড়ি ফেরার গাড়ি যেন দিচ্ছে মোদের ফাঁকি
গাড়ি নাই , রিক্সা ও নাই , রাস্তায় হাহাকার
এমন সময় সামনে এসে দাড়ায় মাইক্রো কার !!!
বলল ও ভাই যাবেন কোথা? উঠে পড়ুন তবে..!!
গাড়ি ভাড়া যা ই দিবেন , তাতেই মোদের হবে..
ভাবলাম - এই অসময়ে পেলাম যখন গাড়ি..
আরামেতেই দুজন বুঝি যাব এবার বাড়ি..!
বসেই দেখি মোদের দিকে তাক করা মরনাস্ত্র
উহা দেখেই প্রায় নষ্ট - মোদের পরা বস্ত্র
বলল - নাকি দিতে হবে মোদের যা যা আছে
দিলাম সব এই ভেবে- যদি মেরেই ফেলে পাছে ?
বেরসিক ঐ লোকগুলোকে দেখার সাধ জাগে
যেই না ঘাড় ঘুরালাম- চর খেলাম ভীষন রাগে ...
হাসব আমি !! কাদবো... নাকি ..নিজেই যাব মরে?
চুপ করেই রইলাম - যদি আবার দেয় ঘাড়ে?!!
একটু পরে সাহস করে, বলি- সিম টা দেন
সেট টা নিলে নিয়েই যান, সিম টা নিবেন কেন্?
পাষান মনে দয়া হলো , সিম টা দিয়ে দিল,
এক টানেতে খিলক্ষেত গিয়ে গাড়িটা ক্ষান্ত হলো.
নামিয়ে দিতেই করুণ সুরে বললাম আমি - ভাই ....
বাসায় ফিরে যাব যে মোরা, সেই ভাড়া টি ও নাই...
পাষান মনে আবার ও দয়া, দিল একশ টাকা,
তারপরেতে আমরা দুজন, আর ধু ধু রাস্তা ফাঁকা...
রাস্তা আর পকেট এর মত, মাথাটা ও যেন শূন্য
কাপড়গুলো নেয়নি খুলে, তাই ভেবে আমি ধন্য ...
এক গাদা দু:খ আর হতাশা সঙ্গে করে
দুই রুম মেট গলাগলি করে গেলাম ঘরে ফিরে .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



