somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বুকে অনেক মিস করছি

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আই সি ইউ তে শুয়ে ডাক্তার ও নার্স দের অনেক অবহেলা , অবজ্ঞার বিষয়ে আব্বু আমাদের কাছে অভিযোগ করতেন। বলতেন - তিনি ডাকলেও নার্স রা নাকি কথা শুনত না , ব্যাবহার ও তেমন ভালো করত না, এক পর্যায়ে ক্ষুধায় খাবার চাইলেও খাবার দেয়া হত না।
আমরা এইসব কথা শুনে ডাক্তার দের দৃষ্টি আকর্ষণ করলেও তেমন কোনো আশানুরূপ ফল পেতাম না। তারা বলত যে নিয়মের বাইরে কিছু করা যাবে না।

আব্বুর যখন শ্বাস নিতে সমস্যা হচ্ছিল - ঠিক মত কথা বলতে পারছিলেন না। অনেক অনুরোধ করেছিলেন একটু কাগজ -কলম চেয়েছিলেন। আমরা নার্স দের বলতেই , তারা এক ই কথা বলত - "দেয়া যাবে না "
আব্বুর ভেতরে অসহ্য যন্ত্রণা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু পুরোটা পারলেন না।

হার্ট বাইপাস অপারেশন এর পর নিউমোনিয়া হলে রুগী বাঁচার সম্ভাবনা কম, সেটা জানার পর ও ডাক্তারদের যখন ই জিজ্ঞাসা করা হত - তারা বলত "রোগী ভালো আছেন".

২/৩ দিন আই সি ইউ তে থাকলেই যেখানে রোগীর প্রান ওষ্ঠাগত, সেখানে আমার আব্বু ছিলেন দশ দিন। তাঁর বার বার আকুতি ছিল - আমাকে এইখান থেকে নিয়ে যা , ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু আব্বুর সুস্থতার কথা চিন্তা করে আমরা আব্বুকে শুধু বোঝাতাম।

যেদিন আব্বু মারা যান , তার আগের দিন আম্মা আব্বুর সাথে দেখা করতে গিয়ে কথা বলতে পারেন নাই। দেখেন আব্বুকে অক্সিজেন দেয়া হয়েছে এবং হাত বেড এর সাথে বেঁধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলে ডিউটি ডাক্তার বলল- উনি অক্সিজেন মাস্ক বার বার খুলে ফেলছেন তাই হাত আটকে রাখা হয়েছে। আব্বু এদিক-সেদিক মাথা নাড়াচ্ছিলেন। ডাক্তার বললেন - ওনাকে ঘুমের ঔষধ দেয়া হয়েছে। এই বলে আম্মাকে বের করে দিলেন।

তার পর দিন ই আব্বু মারা যান। ডাক্তার রা নির্দিষ্ট কোনো কারণ দর্শাতে পারেনি।এক এক বার এক এক কারণ দেখাতে লাগলো, কখনো বলল ব্রেন ডেমেজ, কখনো কিডনি ফেইলুর, ইত্যাদি ইত্যাদি। সেই মুহুর্তে ডাক্তারদের অব্যবস্থাপনার বিষয় নিয়ে ঝামেলা করা যেত - কিন্তু কিচ্ছু বলিনি। কারণ - ঝামেলা করলে তো আর আব্বুকে ফেরত পাবনা, আর যদি ঝামেলায় যেতাম ও তাদের মত শক্তিশালী প্রতিপক্ষের সাথে হয়ত পেরে উঠতামনা , মধ্যিখানে হয়ত ময়না তদন্তের নাম আব্বুর লাশ টার কাঁটা ছেঁড়া হত। অসহায়ের মত হাসপাতালের পাহাড় সম বিল পরিশোধ করে আব্বুর লাশ নিয়ে আসলাম।

হাসপাতালে যারা রোগীর আত্মীয় , তারা আসলেই অনেক অসহায়। তাদের চেয়ে থাকতে হয়ে ডাক্তার , নার্সদের মর্জির উপরে। আমার চোখের সামনেই দেখলাম - এক রোগীর আত্মীয় অব্যবস্থাপনার অভিযোগে কিছু কথা বলতেই তাকে পেতে হয়েছে আরো দ্বিগুন অবহেলা। পারলে তো তারা হাসপাতাল থেকেই বের করে দেয়।

আমার এই অসহায়ত্ব , কষ্ট, শেয়ার করলাম। খুব কষ্ট লাগছে। আব্বুকে অনেক মিস করছি।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×