
আজকাল যেটাকে প্রিজমা বলা হয় তা কিন্তু অনেকটাই বাংলা সিনেমার পোস্টারের আদলেই সৃষ্ট। খুব কাছ থেকে পোস্টার গুলো লক্ষ্য করলে দেখা যাবে - মুখমন্ডলের মধ্যে বিন্দু বিন্দু পানির ফোঁটার মতো ডিজাইন করা। সব ছবি ই যেন দর দর করে ঘামছে। কিন্তু একটু দূর থেকে দেখলেই সেটা আর মনে হবে না। ঠিক এই কারুকার্যটাই দেখছিলাম খুব মনোযোগ দিয়ে।
তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এ পড়ি। জলসা সিনেমার সামনে দিয়ে বায়োলজি স্যার (তালেব স্যার ) এর বাসায় যাচ্ছিলাম। সিনেমা হল এর সামনের দেয়ালের পোস্টার এর প্রিজমা কারুকার্য দেখতেই সেদিন নিজের অজান্তেই দাঁড়িয়েছিলাম। খুব মনোযোগ দিয়ে দেখছি- এমন সময় কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। ঘুরে তাকিয়েই দেখি - তালেব স্যার !!!!!!!!!!!!!!! স্যার বললেন " কি বেপার?" এ কথা শুনে বললাম - না মানে ,..ইয়ে...বলতে বলতে আবারো পোস্টার এর দিকে সামগ্রিক ভাবে তাকাতেই দেখি ময়ূরী আপা পোস্টারের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছেন।
আমার তো তখন "কেউ আমারে মাইরালা " সিচুয়েশন।
স্যার বললেন - আমার বাসার দিকেই যাচ্ছ নাকি ?
জ্বি স্যার।
চলো একসাথেই যাই।
সেদিন আমি কোনোভাবেই স্যার কে বোঝানোর সুযোগ পাই নি - যে আমার দৃষ্টি ছিল প্রিজমাটিক কারুকার্যের দিকে , ময়ূরী অপার দিকে না !!!!!!!!!!!! কারণ- ঘটনার আকস্মিকতায় গলার শব্দ বন্ধ হয়ে গিয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



