somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া সেই ভোটের উৎসব.

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন আমি অনেক ছোট । বাড়ির একটু দূরেই রকিবউদ্দিন প্রাথমিক বিদ্যালয় নামে একটা স্কুল ছিল . কখনো বাবা , কখনো মা , আবার কখনো বা সহপাঠিদের হাত ধরে স্কুল যেতেম । প্রতিদিন স্কুলে যাবার আগে মা একটা কথাই বলত বাবা ভালো করে রোড পার হবে দুপাশের গাড়ি দেখে । স্কুলে যেতাম প্রতিদিন ক্লাসও হত কিন্তু কখনোই পড়াতে মন বসতো না । শুধু ভাবতাম কখন টিফিনের ঘন্টা বাঁজবে আর কখন বাড়ি যাবো । বাসায় গিয়ে আবারও মিথ্যা বলব আজ দ্বিতীয় পিরিয়ডে ক্লাস হয়নি স্কুল ভিজিট করতে লোক আসছিলো বাইরে থেকে তাই ছুটি দিয়েছে . মা বিশ্বাস করতো কারন তার বিশ্বাস করা ছাড়া কিছুই করার ছিল না । তিনি ঘরমুখী মানুষ ছিল ঘরের বাইরে খুব একটা যেত না । প্রায়ই বলতাম মাকে আজ স্কুল ছুটি মা বলত কেন ?? আমি বলতাম, জানিনা হেডমাস্টার আজ ছুটি দিয়েছে । মায়ের মনে কখনো কখনো সন্দেহ জাগত তাই আমি যখন খেলতে যেতাম মা পাশের কোনো সহপাঠির বাসায় গিয়ে খোঁজ নিত আসলেই কি স্কুল বন্ধ ..!! যখন সেখানে গিয়ে শুনতো না স্কুল তো বন্ধ না । তখন মা বুঝতে পারতো আমি ডাহা মিথ্যা বলছি । সন্ধ্যায় বাসায় আসলে আমাকে মারতো বকতো । তার পরদিন আবারও স্কুলে যেতাম । এই মিথ্যা বলতে বলতে কখনো কখনো সামনে চলে আসত সত্যে স্কুল ছুটি মা কেন ??, ভোট হবে তো স্কুল ছুটি দিয়েছে বিশ্বাস না হলে শুনে আসো । রাতে বাবা আসলে মা শুনতো ,স্কুল নাকি ছুটি ভোটের জন্য ..???

বাবা বলত হাঁ । আর কয়েকদিন পরই জাতীয় নির্বাচন । দেখছো না তোমরা চারদিকে ব্যানার, ফেস্টুন মাইকের ভাষণ । বুঝতাম না তখন ভোট কি বা নির্বাচন কি ..??? শুধু বুঝতাম চারদিকে অনেক আনন্দ আমেজ বিরাজ করছে । বাবার হাত ধরে ভোটের দিন স্কুল মাঠে যেতাম প্রচুর উৎসব আর আনন্দের মধ্যে দিয়ে প্রতিবাহিত হতো নির্বাচন । প্রতিটি ভোটকেন্দ্র যেন উৎসবের মিলনমেলায় পরিণত হত ।পোস্টারে রাস্তার দুপাশ ছেঁয়ে থাকতো । এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটে যেতাম ভোট দেখতে । মানুষের মাঝে তীব্র খুশির এক আমেজ দেখতে পেতাম । শহর, গ্রাম- পান্তরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ত খুশির আমেজ । ধর্ম - বর্ন নির্বিশেষে এক মিলন মেলায় আবদ্ধ হত সবাই । তখনও নির্বাচনে প্রচন্ড প্রতিযোগিতা ছিল , ছিল মতপার্থক্য , ছিল দ্বন্দ্ব তারপরও ভোটকেন্দ্র ছিল উৎসবমুখর । কিন্তু কোথায় সেই উৎসব কোথায় সেই আমেজ ....?? সব কিছু যেন শূন্যহীন হাহাকার . হারিয়ে গেছে ভোটের সেই স্বাদ.... তাহলে কোথায় সেই উৎসবমুখর নির্বাচন ....?? ভোটকেন্দ্রগুলো কি তাহলে আজ হারিয়ে গেছে কালের বিবর্তনে ...নাকি আগেরই মতন রয়েছে। আজ মাকে কি কেউ স্কুল ফাঁকির মিথ্যা গল্প বলেনা .....?? নাকি ছোট ছোট বাচ্চাগুলো ও আজ জানে ভোটকেন্দ্রে কি হয় ....!!!!

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×