জীবনকে নিয়ে মহা পর্যুদস্ত বোধ করি আজকাল
বিশাল পৃথিবীতে নিজেকে খুব একলা মনে হয়।
চেনা মুখগুলো আস্তে আস্তে অচেনা হয়ে যাচ্ছে
নিরন্তর বদলে যাচ্ছে সময়, চারপাশ।
মাঝে মাঝে হাঁতড়ে খুজি মনের মাঝে
ফেলে আসা দিন, ফেলে আসা স্মৃতি।
নিজের মনেই হেসে উঠি, কষ্ট পাই
আমি আরেকটিবার আগের দিনে ফিরে যেতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



